‘এই লুকই আপনাদের হৃদয় চুরি করে নিয়েছে’, ৯ ছবি পোস্ট করে লিখলেন নায়িকা

· Prothom Alo

নুসরাত ফারিয়া। ছবি: ফেসবুক থেকে

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অভিজ্ঞতা ভাগাভাগি করলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সম্প্রতি ৯টি ছবি পোস্ট করে নিজের একটি বিশেষ লুকের গল্প শেয়ার করেছেন তিনি। ফারিয়ার ভাষ্য, মিউজিক ভিডিওর বিভিন্ন লুকের মধ্যে এই একটি লুকই সবচেয়ে বেশি দর্শকের মন জয় করেছে। এটি তাঁর নিজেরও সবচেয়ে প্রিয় লুক।

Visit newssport.cv for more information.

নুসরাত ফারিয়া। ছবি: ফেসবুক থেকে

ফেসবুকে পোস্ট করা ছবিগুলোর সঙ্গে দেওয়া দীর্ঘ ক্যাপশনে এই নায়িকা জানান, এই পোশাকের সবচেয়ে বিশেষ দিক হলো এর ডিজাইনার তাঁর মা। তিনি লেখেন, ‘আমি শুধু একটা আইডিয়া দিয়েছিলাম, আর মা সেটাকে এমন একটা রঙিন স্বপ্নে পরিণত করলেন, যা দেখে আমিও অবাক।’

নুসরাত ফারিয়া। ছবি: ফেসবুক থেকেনুসরাত ফারিয়া। ছবি: ফেসবুক থেকে

ফারিয়া আরও লিখেছেন, ‘মিউজিক ভিডিওর এতগুলো লুকের মধ্যে এই একটা লুকই আপনাদের হৃদয় চুরি করে নিয়েছে, আর সত্যি বলতে আমারও খুব প্রিয়।’

নুসরাত ফারিয়া। ছবি: ফেসবুক থেকে

তিনি জানান, পুরো পোশাকটি তৈরি করা হয়েছে একটি ঐতিহ্যবাহী কাঞ্জিভরম শাড়ি থেকে। সবুজ ও গোলাপি রঙের সমন্বয়ে তৈরি এই পোশাককে তিনি ‘উৎসবের মতো চঞ্চল, মিষ্টি এবং একেবারে মেইন ক্যারেক্টার এনার্জিতে ভরপুর’ বলে বর্ণনা করেছেন।

নুসরাত ফারিয়া। ছবি: ফেসবুক থেকে

শুধু পোশাক নয়, গয়নাও ছিল ফারিয়ার এই লুকের অন্যতম আকর্ষণ। অল্প সময়ের মধ্যে সবাই মিলে যেভাবে এই লুকটি তৈরি করেছেন, তা ভাবলে এখনো তাঁর বিস্ময় লাগে। ফারিয়ার মতে, ‘পুরো লুকের ওপর যেন চেরি অন টপ! এত অল্প সময়ে সবাইমিলে যেভাবে এই লুকটা তৈরি করেছে, সেটা ভাবলেই এখনো অবাক লাগে।

নুসরাত ফারিয়া। ছবি: ফেসবুক থেকে

গয়নাগুলো পুরো লুকটিকে আরও পরিপূর্ণ করেছে।’ বিশেষভাবে তৈরি করা এই গয়নার জন্য তিনি ‘সিক্স ইয়ার্ড স্টোরি বাই লোরা খান’-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

১১ বছর ধরে টানা জিম, ফারিয়া বললেন— শরীরকে ভালোবাসুননুসরাত ফারিয়া। ছবি: ফেসবুক থেকে

পোস্টটি প্রকাশের পর ভক্তদের কাছ থেকেও ইতিবাচক সাড়া মিলেছে। অনেকে মন্তব্যে ফারিয়ার লুক, পোশাকের নকশা এবং রঙের ব্যবহারের প্রশংসা করেছেন।

গত মাসের শেষের দিকে ‘লোকে বলে’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও মডেলে হয়েছেন নুসরাত ফারিয়া। গানটি গেয়েছেন ফারিয়া নিজেই। এটি লিখেছেন তাহজীব এম বাঁধন। কম্পোজার ফুয়াদ আল মুক্তাদির। ভিডিওটি বানিয়েছেন বাবা যাদব।

নুসরাত ফারিয়া। ছবি: ফেসবুক থেকে

Read full story at source