অদম্য নারী ফুটবল টুর্নামেন্টে টাইব্রেকারে বাংলাদেশকে হারাল ‘আর্জেন্টিনা’

· Prothom Alo

হাজার মাইল দূরে হতে যাওয়া ফুটবল বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়েছে বাংলাদেশের আনাচকানাচে। যার ছোঁয়া লেগেছে মেয়েদের ফুটবল নৈপুণ্য ও অর্জনের জন্য বিখ্যাত কলসিন্দুর গ্রামেও। এই গ্রামেরই স্থানীয় ফুটবল একাডেমির খেলোয়াড়দের অংশগ্রহণে হয়ে গেল ‘অদম্য নারী ফুটবল টুর্নামেন্ট ২০২৬’।

ভারতের সীমান্তবর্তী গারো পাহাড়ের পাদদেশের গ্রাম ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুরে গতকাল শনিবার এই টুর্নামেন্ট আয়োজিত হয় ব্র্যাকের উদ্যোগে। স্থানীয় এই একাডেমি নারী ফুটবলে উপহার দিয়েছে অনেক প্রতিভাবান খেলোয়াড়, যাঁরা আন্তর্জাতিক অঙ্গনে দেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন। নারী ফুটবলকে এগিয়ে নিতে ২০২৫ সাল থেকে ব্র্যাক এই একাডেমির সঙ্গে যুক্ত হয়েছে। ফুটবলারদের খেলার সরঞ্জাম এবং প্রশিক্ষণে সহায়তা রাখার মাধ্যমে এভাবে বয়সভিত্তিক এবং আন্তর্জাতিক দলে খেলার যোগসূত্র তৈরি হচ্ছে, বিকশিত হচ্ছে সম্ভাবনা।

Visit umafrika.club for more information.

জাতীয় দলে খেলা সানজিদা আক্তার, মারিয়া মান্দা, তহুরা খাতুন, শামসুন্নাহার সিনিয়র, শামসুন্নাহার জুনিয়র ও শিউলি আজিমদের মতো খেলোয়াড় উঠে এসেছেন কলসিন্দুর থেকে। গতকাল অনুষ্ঠিত হয় সাফ চ্যাম্পিয়নশিপের বহুল প্রতীক্ষিত বাংলাদেশ বনাম ভারত ফাইনাল ম্যাচ। এই লড়াইতেও ছিলেন কলসিন্দুরের মেয়েরা, তাই এদিন গ্রামজুড়ে পরিবেশ ছিল প্রাণবন্ত।

বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে আয়োজিত অদম্য নারী ফুটবল টুর্নামেন্টে কলসিন্দুরের ফুটবলারদের আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানিকে এবং বাংলাদেশ এই চার দলে ভাগ করা হয়। ফাইনালে টাইব্রেকারে বাংলাদেশকে পরাজিত করে আর্জেন্টিনা। লাল-সবুজ জার্সির স্ট্রাইকার হাসিনা, মিডফিল্ডার পিংকির ঝলক মিলিয়ে গেছে আকাশি-সাদা জার্সির সাথী, জিম, রিতিকাদের মাঠজুড়ে খেলার স্কিলের কাছে। মাঠে দর্শক সমাগম এবং তাদের উদ্দীপনা ছিল দেখার মতো।

আয়োজনে উপস্থিত থেকে খেলোয়াড়দের পুরস্কৃত করেন ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন, ধোবাউড়া থানার প্রতিনিধি উপপরিদর্শক (এসআই) মো. শরিফ উদ্দীন, কলসিন্দুর সরকারি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল হাশেম, ময়মনসিংহ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম দেলোয়ার হোসেন (মুকুল), গামারিতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন খান, ব্র্যাকের ময়মনসিংহ জেলা সমন্বয়ক মো. জাহাঙ্গীর আলম, ব্র্যাকের মাইক্রোফাইন্যান্সের আঞ্চলিক ব্যবস্থাপক নাইচ খাতুন ও ব্র্যাকের মাইক্রোফাইন্যান্সের কমিউনিকেশন লিড সুহৃদ স্বাগত।

Read full story at source