ধানমন্ডি ৩২-এ মিছিলের চেষ্টা: ছাত্রলীগের ৩ কর্মী গ্রেপ্তার

· Prothom Alo

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সেতুর কাছে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে ধানমন্ডি থানা–পুলিশ। আজ রোববার সকালে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মাইনুল হাসান (২৩), ইব্রাহিম খলিল (৩১) ও সোরহাব হোসেন (২৯)।

Visit newsbetting.bond for more information.

পুলিশ বলছে, তারা ছাত্রলীগের সক্রিয় কর্মী। তাঁদের সবার বাড়ি চাঁদপুর জেলায়। সেখান থেকে ঢাকায় মিছিল করতে এসেছিলেন তাঁরা।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, মিছিল করার জন্য জড়ো হওয়ার চেষ্টা করেছিলেন গ্রেপ্তার ব্যক্তিরা। পরে তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা আদান-প্রদানের মাধ্যমে ধানমন্ডিতে জড়ো হয়ে মিছিলের চেষ্টা করছিলেন তাঁরা।

Read full story at source