চ্যাটবটের কি দিন শেষ, ২০২৬ সাল কি এজেন্টিক এআইয়ের

· Prothom Alo

বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি কিংবা প্রিয় কফিশপটা একটু চোখ মেলে দেখুন। একটি দৃশ্য এখন খুব চেনা—ল্যাপটপের স্প্লিট-স্ক্রিনে মগ্ন কোনো তরুণ, একপাশে অ্যাসাইনমেন্টের ডেটা; অন্যপাশে কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট। কেউ কোডের বাগ ঠিক করছে, কেউ ৫০ পাতার খটমটে রিসার্চ পেপার নিমেষে সারসংক্ষেপ করে নিচ্ছে, আবার কেউ-বা সাজাচ্ছে রচনার আউটলাইন। গত কয়েক বছর ধরে এআইয়ের সঙ্গে আমাদের সম্পর্কটা ঠিক এমনটাই ছিল। এটা ছিল অতিচালাক, কিন্তু হুকুমের গোলাম ডিজিটাল সহকারী। আপনি একটি প্রশ্ন ছুড়ে দিলেন, সে ঝটপট উত্তর হাজির করল।

Visit asg-reflektory.pl for more information.

কিন্তু গত কয়েক সপ্তাহের টেক দুনিয়ার দিকে যদি একটু খেয়াল করেন, বুঝতে পারবেন ভেতরে-ভেতরে এক বিশাল হাওয়া বদল হয়ে গেছে। আমরা খুব নীরবে চ্যাটবটের যুগ পেরিয়ে পা রাখছি সম্পূর্ণ নতুন এক রোমাঞ্চকর অধ্যায়ে—বিজ্ঞানের ভাষায় যাকে বলা হচ্ছে এজেন্টিক এআই।

এআই এখন শুধু চ্যাট করা বা চমৎকার টেক্সট লিখে দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই; সে এখন নিজেই নিজের ম্যানেজার!

বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে যাঁরা মাত্রই কর্মজগতে পা দেওয়ার স্বপ্ন দেখছেন, তাঁদের জন্য এই নতুন ট্রেন্ড বোঝা এখন সবচেয়ে বেশি জরুরি। কারণ, এআই এখন আর শুধু চ্যাট করা বা চমৎকার টেক্সট লিখে দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই; সে এখন নিজেই নিজের ম্যানেজার!

চ্যাটবট কেন বানিয়ে বানিয়ে মিথ্যে তথ্য দেয়
এআই এজেন্ট নিজে থেকেই ইন্টারনেটের বিভিন্ন এপিআই ব্যবহার করবে, ওয়েব ব্রাউজ করবে, ফাইল এডিট করবে এবং পুরো মাল্টি-স্টেপ প্রসেসটা কোনো মানুষের সাহায্য ছাড়াই একা একা সম্পন্ন করবে।

সহকারী থেকে যখন নিজেই চালক

ব্যাপারটা ঠিক কতটা চমকপ্রদ, তা বুঝতে হলে আমাদের দেখতে হবে ওপেনএআইয়ের জিপিটি-৫.৫ কিংবা অ্যানথ্রোপিকের মিথোস ফ্রেমওয়ার্কের মতো লেটেস্ট মডেলগুলো কীভাবে কাজ করছে।

এত দিন পর্যন্ত এআইয়ের কোনো ধারাবাহিকতা ছিল না। ধরুন, আপনি একটি প্রজেক্টের জন্য তথ্য খুঁজবেন, একটি রিপোর্ট তৈরি করবেন, সেটি দিয়ে স্প্রেডশিট সাজাবেন এবং সবশেষে টিম মেম্বারদের ই-মেইল পাঠাবেন। আগের এআই দিয়ে কাজটি করতে হলে আপনাকে প্রতিটা ধাপে আলাদা আলাদা করে কমান্ড দিতে হতো। অর্থাৎ আপনি ছিলেন ডিরেক্টর, আর এআই ছিল কেবলই এক শিক্ষানবিশ ইন্টার্ন।

কিন্তু এজেন্টিক এআই এই চেনা সমীকরণটাকেই উল্টে দিয়েছে। এখানে এআইকে কোনো নির্দিষ্ট কাজের হুকুম দিতে হয় না, তাকে শুধু একটি লক্ষ্য বা গোল জানিয়ে দিলেই চলে। সহজ একটি উদাহরণ দেওয়া যাক। আগে আপনি এআইকে বলতেন, ‘আমাদের ক্লাবের স্প্রেডশিট থেকে ডেটা নিয়ে একটি কোড লিখে দাও।’

এআই এজেন্ট নিজেই ওয়েব ব্রাউজ করবে, ফাইল সম্পাদনা করবে এবং মানুষের সাহায্য ছাড়াই বহু ধাপের কাজ সম্পন্ন করবে

আর এখন এজেন্টিক এআইকে আপনি শুধু বলবেন, ‘আমাদের ক্লাবের বাজেটের স্প্রেডশিটটা একটু বিশ্লেষণ করে দেখো তো, ইভেন্ট ক্যাটারিংয়ে কেন এত বেশি খরচ হচ্ছে? একটু কম খরচে ভালো তিনটি লোকাল ক্যাটারিং সার্ভিসের খোঁজ নাও এবং আমাদের এক্সিকিউটিভ টিমের কাছে একটি সুন্দর ই-মেইল ড্রাফট করো, যেন আমরা খরচ কমাতে পারি।’

ব্যস, আপনার কাজ শেষ! এবার এই এআই এজেন্ট নিজে থেকেই ইন্টারনেটের বিভিন্ন এপিআই ব্যবহার করবে, ওয়েব ব্রাউজ করবে, ফাইল এডিট করবে এবং পুরো মাল্টি-স্টেপ প্রসেসটা কোনো মানুষের সাহায্য ছাড়াই একা একা সম্পন্ন করবে। সে আর শুধু প্রশ্নের উত্তর খোঁজে না, নিজে থেকে উদ্যোগ নেয়। প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, এ বছরের শেষ নাগাদ এমন মাল্টি-এজেন্ট সিস্টেম চলে আসবে, যা কোনো মানুষের হস্তক্ষেপ ছাড়াই টানা আট ঘণ্টা নিখুঁতভাবে অফিসের জটিল প্রজেক্ট সামলাতে পারবে।

একবার সার্চ করলে এআই চ্যাটবটের বিদ্যুৎ খরচ কত
আগের এআই দিয়ে কাজটি করতে হলে আপনাকে প্রতিটা ধাপে আলাদা আলাদা করে কমান্ড দিতে হতো। অর্থাৎ আপনি ছিলেন ডিরেক্টর, আর এআই ছিল কেবলই এক শিক্ষানবিশ ইন্টার্ন।

ওপেন সোর্স এবং প্রযুক্তির গণতন্ত্রীকরণ

এই রূপান্তরটা এত দ্রুত ছড়ানোর পেছনে বড় কারণ হলো, প্রযুক্তিটি কিন্তু সিলিকন ভ্যালির ট্রিলিয়ন ডলারের বড় বড় কোম্পানির ল্যাবরেটরিতে বন্দী নেই। ২০২৫ সালের শুরুতে ডিপসিক বিপ্লব আমাদের দেখিয়ে দিয়েছে, আকাশচুম্বী বাজেট ছাড়াও অত্যন্ত দক্ষ ও বিশ্বমানের এআই মডেল তৈরি করা সম্ভব। এরপর থেকেই ওপেন সোর্স এআইয়ের জোয়ার এসেছে।

চীনা এআই ডিপসিক

আমাদের মতো তরুণ ডেভেলপার বা শিক্ষার্থীদের জন্য এটি এক বিশাল আশীর্বাদ। এখন আর ইন্টারনেট বা ক্লাউড সার্ভারের ওপর ২৪ ঘণ্টা নির্ভর করতে হয় না। অত্যন্ত শক্তিশালী কিন্তু আকারে ছোট কিছু মডেল এখন সরাসরি আমাদের হাতের ল্যাপটপ বা স্মার্টফোনেই অনায়াসে চালানো যাচ্ছে। একটি স্বয়ংক্রিয় এআই এজেন্ট তৈরি করার দেয়ালটা পুরোপুরি ভেঙে গেছে। আপনার এখন কোটি টাকার বাজেট লাগবে না; মাথায় একটি দারুণ আইডিয়া আর একটি ছুটির উইকএন্ড থাকলেই আপনি নিজেই বানিয়ে ফেলতে পারেন নিজের এআই এজেন্ট!

চ্যাটজিপিটিতে পড়াশোনা করা যাবে একসঙ্গে
২০২৫ সালের শুরুতে ডিপসিক বিপ্লব আমাদের দেখিয়ে দিয়েছে, আকাশচুম্বী বাজেট ছাড়াও অত্যন্ত দক্ষ ও বিশ্বমানের এআই মডেল তৈরি করা সম্ভব। এরপর থেকেই ওপেন সোর্স এআইয়ের জোয়ার এসেছে।

মুদ্রার উল্টো পিঠ: নিরাপত্তা ও দায় কার

তবে বিজ্ঞানের যেকোনো নতুন আবিষ্কারের মতোই এই স্বয়ংক্রিয় ক্ষমতারও একটি অন্ধকার দিক আছে, যা নিয়ে খোদ নীতিনির্ধারকেরাও বেশ চিন্তিত। গত এক মাসে মার্কিন সরকারসহ বিভিন্ন আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা এই ফ্রন্টিয়ার মডেলগুলোর মুক্তির আগে বাধ্যতামূলক নিরাপত্তা পরীক্ষার আইন জারি করেছে।

চিন্তাটা কিন্তু অমূলক নয়। একটি এআই যখন নিজে থেকে কোড স্ক্যান করতে পারে, ফাইন্যান্সিয়াল নেটওয়ার্কে ঢুকতে পারে এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে, তখন সে আর সাধারণ কোনো সফটওয়্যার থাকে না; সে হয়ে ওঠে একটি দেশের গুরুত্বপূর্ণ পরিকাঠামোর অংশ। যেমন, অ্যানথ্রোপিকের সাম্প্রতিক মডেলগুলো এমন কিছু ব্যাংকিং সিস্টেমের কোডের বাগ বা ত্রুটি খুঁজে বের করেছে, যা বাঘা বাঘা হ্যাকাররা বছরের পর বছর ধরতেই পারেনি!

কিন্তু ভাবুন তো, একটি স্বয়ংক্রিয় এজেন্ট যদি নিজে থেকে কাজ করতে গিয়ে বড় কোনো ভুল করে বসে, কিংবা ডেটা ফাঁস করে ফেলে, তবে তার দায় কে নেবে? যে কোড লিখেছে সে? যে ইউজার তাকে গোল সেট করে দিয়েছিল সে? নাকি যে কোম্পানি এআইটি হোস্ট করেছে তারা? এই নৈতিক ও আইনি গোলকধাঁধার সমাধান কিন্তু আমাদের প্রজন্মকেই করতে হবে।

সবাই কেন এআই পছন্দ করে না
যুগের চাহিদা এখন বদলে যাচ্ছে। মুখস্থ কোড লেখা বা চেনা ছকের কাজ করার চেয়ে এখন বেশি প্রয়োজন স্ট্র্যাটেজি, ক্রিটিক্যাল থিংকিং এবং সমন্বয় করার ক্ষমতা।

আমাদের ভবিষ্যৎ তবে কেমন হবে

বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের আড্ডায় প্রায়ই একটি রসিকতা শোনা যায়—আমরা নাকি এমন সব বিষয়ের ওপর ডিগ্রি নিচ্ছি, যা পাস করে বের হতে হতে দুনিয়া থেকেই গায়েব হয়ে যেতে পারে! ভয়টা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। এআই যদি একাই কোডিং, ডেটা অ্যানালাইসিস এবং পুরো প্রজেক্টের দেখভাল করতে পারে, তবে ফ্রেশার বা এন্ট্রি-লেভেল চাকরিগুলোর রূপ যে বদলে যাবে, তা নিশ্চিত।

কিন্তু একটু গভীরভাবে ভাবলে বুঝবেন, মানুষের মেধা ও দক্ষতা কিন্তু ফুরিয়ে যাচ্ছে না, বরং তার রূপান্তর ঘটছে। যুগের চাহিদা এখন বদলে যাচ্ছে। মুখস্থ কোড লেখা বা চেনা ছকের কাজ করার চেয়ে এখন বেশি প্রয়োজন স্ট্র্যাটেজি, ক্রিটিক্যাল থিংকিং এবং সমন্বয় করার ক্ষমতা।

এআই যদি একাই কোডিং করতে পারে, তবে ফ্রেশার বা এন্ট্রি-লেভেল চাকরিগুলোর রূপ বদলে যাবে

আমাদের এখন আর শুধু ‘কাজটা কীভাবে করতে হয়’ তা শিখলে চলবে না; আমাদের শিখতে হবে ‘যে সিস্টেমটি কাজটা করছে, তাকে কীভাবে সঠিক পথ দেখাতে হয়’। ভবিষ্যৎ কিন্তু এআইয়ের সঙ্গে যুদ্ধ করার নয়, ভবিষ্যৎ হলো এআই এজেন্টকে দক্ষ ম্যানেজারের মতো পরিচালনা করার। বিজ্ঞানের এই নতুন হাতিয়ারকে যে যত বুদ্ধিমত্তা ও দায়িত্বশীলতার সঙ্গে ব্যবহার করতে পারবে, আগামী দিনের পৃথিবীটা হবে তারই!

সূত্র: গার্টনার টেক ট্রেন্ডস রিপোর্ট, এমআইটি টেকনোলজি রিভিউ এবং অ্যানথ্রোপিক সিকিউরিটি রিসার্চ হোয়াইটপেপারলেখক: শিক্ষার্থী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকযেসব কাজে চ্যাটজিপিটি ব্যবহার করলে বাড়বে বিপদ

Read full story at source