বিশ্বকাপে কোন ক্লাবের গোল সবচেয়ে বেশি

· Prothom Alo

বিশ্বকাপ হয় জাতীয় দল নিয়ে। সেখানে ক্লাবের জায়গা নেই, আবার আছেও। সেটা দর্শকের মনে। পছন্দের ক্লাব থেকে কতজন খেলোয়াড় বিশ্বকাপে খেলছেন, সেই খোঁজ রাখেন অনেকেই। গুগল করলে এই হিসাবটা পাওয়া খুব কঠিন কিছুও নয়।

Visit afnews.co.za for more information.

যেমন ধরুন, এবার বিশ্বকাপে ম্যানচেস্টার সিটির খেলোয়াড় সবচেয়ে বেশি (১৯)। দুইয়ে বায়ার্ন মিউনিখ (১৯)। কিন্তু যদি জানতে চাওয়া হয়, বিশ্বকাপের ইতিহাসে কোন ক্লাবের গোলসংখ্যা সবচেয়ে বেশি? মানে ১৯৩০ সালে শুরু হওয়া বিশ্বকাপে কোন ক্লাবের খেলোয়াড়দের গোলসংখ্যা সবচেয়ে বেশি?

তাহলে পরিসংখ্যানটা খুঁজে বের করা কঠিন লাগতে পারে। তবে ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’র পরিসংখ্যানভিত্তিক প্ল্যাটফর্ম ‘গাতো মেস্ত্রে’ আগ্রহীদের জন্য এর উত্তর খুঁজে বের করেছে।

৯৬ বছর আগে শুরু হওয়া বিশ্বকাপে এ পর্যন্ত ৪৯২টি ক্লাবের ফুটবলাররা অন্তত ১টি করে গোল করেছেন। এর মধ্যে সর্বোচ্চ গোল বায়ার্ন মিউনিখের (৭৯)। তবে নিকটতম দলগুলোর সঙ্গে বায়ার্নের ব্যবধান একেবারেই কম। ৭৮টি গোল নিয়ে এ তালিকার দুইয়ে বার্সেলোনা, ৭৭ গোল নিয়ে তিনে রিয়াল মাদ্রিদ। শীর্ষ পাঁচের বাকি দুটি ক্লাব ইতালির—ইন্টার মিলান (৭১) ও জুভেন্টাস (৫৯)।

অর্থাৎ বিশ্বকাপের ইতিহাসে ক্লাবগুলোর (খেলোয়াড়ের) গোলের তালিকায় শীর্ষ পাঁচের সব কটিই ইউরোপিয়ান ক্লাব। তাহলে বিশ্বকাপে ইউরোপের বাইরে কোন ক্লাবের গোল সবচেয়ে বেশি?

পেনারোল। উরুগুয়ের ১৩৪ বছরের পুরোনো ঐতিহ্যবাহী ক্লাব। জাতীয় দলের হয়ে বিশ্বকাপে ৩৯ গোল করেছেন তাদের খেলোয়াড়েরা। সব মহাদেশের ক্লাব মিলিয়ে অবশ্য তালিকায় নবম পেনারোল।

ব্রাজিলের ক্লাবগুলোর মধ্যে ভাস্কো দা গামার খেলোয়াড়দের গোলসংখ্যা বিশ্বকাপে সবচেয়ে বেশি (২৯)। আর্জেন্টিনার ক্লাবগুলোর মধ্যে ২২ গোল নিয়ে শীর্ষে রিভার প্লেট। সব মহাদেশের ক্লাব মিলিয়ে তালিকায় ১৪তম ভাস্কো, রিভার প্লেট ২৫তম। শীর্ষ পঁচিশের তালিকায় এশিয়ার কোনো ক্লাব নেই।

Read full story at source