ইরানে ৩০০ কোটি ডলার পাঠানোর খবর ভিত্তিহীন: আরব আমিরাত
· Prothom Alo

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইরানে অর্থ স্থানান্তরের অভিযোগসংবলিত বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে। বিশেষ করে ইরানে ৩০০ কোটি ডলার পাঠানোর যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে দেশটি।
Visit umafrika.club for more information.
এক বিবৃতিতে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। ইরানের কোনো জব্দ করা তহবিল মুক্ত, স্থানান্তর বা আমিরাতের মাধ্যমে সরবরাহ করার ঘটনা ঘটেনি।
মন্ত্রণালয় বলেছে, এ ধরনের দাবি পুরোপুরি অসত্য এবং বাস্তবতার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
একই সঙ্গে গণমাধ্যমগুলোকে তথ্য প্রকাশের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আরব আমিরাত। দেশটি বলেছে, সংবাদ প্রকাশের ক্ষেত্রে অবশ্যই নির্ভরযোগ্য ও সরকারি সূত্রের ওপর ভরসা করতে হবে।
আর হামলা করা হবে না—এই শর্তে আমিরাত থেকে হাজার কোটি ডলার পাচ্ছে ইরানপররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, যাচাই না করা তথ্য ও ভিত্তিহীন অভিযোগ প্রকাশ বা প্রচার করা থেকে বিরত থাকা উচিত।