হার চ্যালেঞ্জ করে মমতার মামলা, সাড়ে ৬ ঘণ্টা সিআইডির জেরায় অভিষেক

· Prothom Alo

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার ১ মাস ১১ দিন পর নিজ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মঙ্গলবার তিনি কলকাতা হাইকোর্টে নির্বাচনী মামলা করেছেন। একই দিনে উসকানিমূলক মন্তব্যের অভিযোগে ভবানী ভবনে সিআইডির ম্যারাথন জেরার মুখে পড়েছেন কেন্দ্রীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বিধানসভা নির্বাচনে নিজের আসন ভবানীপুরে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে ১৫ হাজার ১০৫ ভোটে হেরে যান পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুরু থেকেই এই ফলাফলে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছিলেন তিনি। আজ নিজেই হাইকোর্টে গিয়ে এই ফলাফল চ্যালেঞ্জ করে মামলা করেন তৃণমূল নেত্রী।

Visit asg-reflektory.pl for more information.

মামলা দায়েরের সময় মমতার সঙ্গে আদালতে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, কুণাল ঘোষ ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এর আগে ২০২১ সালের নির্বাচনেও নন্দীগ্রাম আসনে শুভেন্দু অধিকারীর কাছে ১ হাজার ৯৫৬ ভোটে হেরেছিলেন মমতা। সেই হারের বিরুদ্ধেও তিনি হাইকোর্টে মামলা করেছিলেন, যা পাঁচ বছরেও সুরাহা হয়নি।

এদিকে নির্বাচনী ফলাফল ঘোষণার দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চ্যালেঞ্জ জানিয়ে উসকানিমূলক মন্তব্য ও ‘ডিজে বাজানোর’ অভিযোগে জেরার মুখে পড়েছেন কেন্দ্রীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজীব সরকার নামের এক ব্যক্তির করা মামলার ভিত্তিতে আজ দুপুর ১২টায় কলকাতার ভবানী ভবনে সিআইডি দপ্তরে হাজির হন তিনি।

সিআইডি কর্মকর্তারা টানা সাড়ে ছয় ঘণ্টা অভিষেককে জিজ্ঞাসাবাদ করেন। কর্মকর্তারা তাঁর সেই বিতর্কিত বক্তব্যের বিভিন্ন দিক খতিয়ে দেখেন। এর আগে গত দুই দিনও নিয়োগ দুর্নীতি ও বিধায়কদের স্বাক্ষর জালিয়াতি মামলায় ইডি ও সিআইডি দপ্তরে হাজিরা দিয়েছিলেন তিনি।

Read full story at source