পাস্তা সালাদের রেসিপি
· Prothom Alo
রেসিপি দিয়েছেন সেলিনা আক্তার
উপকরণ
Visit chickenroad.qpon for more information.
মুরগির বুকের মাংস ২ টুকরা
ইয়েলো মাস্টার্ড পেস্ট ১ চা-চামচ
আদাগুঁড়া ১ চা-চামচ
রসুনগুঁড়া ১ চা-চামচ
ওস্টারশায়ার সস ১ চা-চামচ
গোলমরিচের গুঁড়া সামান্য
ইতালিয়ান হার্বস সামান্য
লবণ স্বাদমতো
জলপাই তেল ২ চা-চামচ
সেদ্ধ পাস্তা ১ কাপ
পেঁয়াজ স্লাইস ২ চা-চামচ
শসা স্লাইস আধা কাপ
স্টিম করা সুইট কর্ন সিকি কাপ
টমেটো স্লাইস সিকি কাপ
ক্যাপসিকাম জুলিয়ান কাট সিকি কাপ
লেটুসপাতা
স্প্রিং অনিয়ন পছন্দমতো
ড্রেসিংয়ের উপকরণ
জলপাই তেল: সিকি কাপ
ডিজন মাস্টার্ড: ১ চা-চামচ
ইতালিয়ান হার্বস: ১ চা-চামচ
বালসামিক ভিনেগার: ২ চা-চামচ
লেবুর রস: ১ চা-চামচ
গোলমরিচের গুঁড়া: ১ চা-চামচ
মধু: ১ চা-চামচ
চিনি: ১ চা-চামচ
লবণ: আধা চা-চামচ
প্রণালি
প্রথমে মুরগির মাংসের সঙ্গে ইয়েলো মাস্টার্ড, আদা-রসুনগুঁড়া, ওস্টারশায়ার সস, গোলমরিচ, ইতালিয়ান হার্বস ও লবণ মিশিয়ে ৪-৫ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন।
এরপর ফ্রাই প্যানে জলপাই তেল দিয়ে মাংস উল্টেপাল্টে ভেজে সেদ্ধ করে নিন।
ঠান্ডা হলে কিউব করে কেটে রাখুন।
ড্রেসিংয়ের সব উপকরণ একটি জারে নিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে মিশিয়ে নিন।
বড় একটি বাটিতে সেদ্ধ পাস্তা, শসা, সুইট কর্ন, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, লেটুস, স্প্রিং অনিয়ন ও কিউব করে কাটা মুরগি নিন।
ড্রেসিং ভালোভাবে মিশিয়ে পরিবেশন করুন।