মাসিক আয় যখন ৮ হাজার, তৌসিফকে ৪ হাজার টাকায় পড়িয়েছেন বাবা

· Prothom Alo

আজ বাবা দিবস। সামাজিক যোগাযোগমাধ্যমে এদিন অনেকেই শেয়ার করছেন বাবার সঙ্গে ছবি। অনেকেই আবার প্রয়াত বাবার স্মৃতিচারণা করছেন। বাবা দিবসে ফেসবুকে পোস্ট করেছেন ছোট পর্দার অভিনেতা তৌসিফ মাহবুব। বাবার সঙ্গে একটি ছবি পোস্ট করে এ অভিনেতা জানিয়েছেন তাঁর বাবার সংগ্রামের গল্প।

Visit tr-sport.click for more information.

বাবার সঙ্গে তৌসিফ মাহবুব

তৌসিফ লিখেছেন, ‘যখন আব্বুর মাসিক আয় ছিল মাত্র ৮ হাজার টাকা, তখন তিনি আমাকে ৪ হাজার টাকা বেতনের একটি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করিয়েছিলেন। কারণ, তাঁর একটাই স্বপ্ন ছিল, তাঁর ছেলে একদিন বড় হবে, ভালো কিছু করবে, আর সবার থেকে আলাদা হবে। তিনি নিজের বাস্তবতা দেখেননি, দেখেছিলেন আমার সম্ভাবনা। আমার জন্য তিনি এমন এক স্বপ্ন দেখেছিলেন, যার মূল্য ছিল তাঁর অসংখ্য ত্যাগ, পরিশ্রম আর আত্মত্যাগ। কারণ, তিনি বিশ্বাস করতেন, শিক্ষা খরচ নয়, এটা সন্তানের ভবিষ্যতের সবচেয়ে বড় বিনিয়োগ।’

ভুলের সংখ্যা কমাতে চাই: তৌসিফ মাহবুব

আজকের দিনে দাঁড়িয়ে তৌসিফ লিখেছেন, ‘আজ আমি তাঁর সেই স্বপ্নের কতটা পূরণ করতে পেরেছি জানি না। কিন্তু একটা বিষয় নিশ্চিত, আজ আমি যা, তার ভিত্তিটা গড়ে দিয়েছেন আমার আব্বু।’

বাবার সঙ্গে অভিনেতা তৌসিফ মাহবুব

বাবাই তৌসিফের শিক্ষক। অভিনেতা লিখেছেন, ‘তিনি শুধু আমার বাবা নন, তিনি আমার প্রথম শিক্ষক, প্রথম অনুপ্রেরণা। তিনিই আমাকে স্বপ্ন দেখতে শিখিয়েছেন, বড় করে ভাবতে শিখিয়েছেন। সীমাবদ্ধতার ভেতর থেকেও অসীম চিন্তা করতে শিখিয়েছেন।’

Read full story at source