‘ওই কথা বিশ্বাস করলে আজ এখানে আসতাম না’

· Prothom Alo

অভিনয়ে আসার আগে প্রশাসনিক কর্মকর্তা হওয়ার স্বপ্ন দেখতেন রুবিনা দিলাইক। পরে মডেলিংয়ের মাধ্যমে বিনোদন অঙ্গনে পা রাখেন শিমলায় বেড়ে ওঠা এই অভিনেত্রী। ২০০৮ সালে ‘ছোটি বহু ধারাবাহিকে রাধিকা চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন। এরপর ‘পুনর্বিবাহ’, ‘জিনি অর জুজু’ এবং বিশেষ করে ‘শক্তি–অস্তিত্ব কে এহসাস’ কিতে অভিনয় করে হয়ে ওঠেন টেলিভিশনের পরিচিত মুখ।

Visit tr-sport.bond for more information.

তবে শুরুটা সহজ ছিল না। সম্প্রতি এক সাক্ষাৎকারে রুবিনা জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুর দিকে এক পরিচালক তাঁর চেহারা নিয়ে কটূক্তি করেছিলেন। তাঁকে বলা হয়েছিল, তাঁর মুখ ‘নেগেটিভ’, তাই তিনি কখনো প্রধান চরিত্র পাবেন না। রুবিনা বলেন, ‘আমি তখন একেবারেই নতুন। এসব কথা শুনে নিজের ওপরই সন্দেহ হতে শুরু করেছিল। মনে হতো, হয়তো সত্যিই আমার মধ্যে কোনো সমস্যা আছে।’ এমনকি তাঁর থুতনি বড় বলেও কটাক্ষ করা হয়েছিল। নতুন শিল্পীরা সহজেই অন্যের মন্তব্যে প্রভাবিত হন বলেও মনে করেন তিনি। রুবিনার ভাষায়, ‘আপনি যখন নতুন থাকেন, তখন সবাই যা বলে, সেটাই বিশ্বাস করতে শুরু করেন। আমিও একসময় ভাবতাম, হয়তো আমি সুন্দর নই কিংবা ক্যামেরার জন্য উপযুক্ত নই।’

তবে এসব সমালোচনা তাঁকে দমিয়ে রাখতে পারেনি। বরং আরও শক্ত করেছে। রুবিনা বলেন, ‘আজ পেছনে তাকালে মনে হয়, যদি ওই কথাগুলো বিশ্বাস করে থেমে যেতাম, তাহলে আজকের জায়গায় পৌঁছাতে পারতাম না।’ দীর্ঘ সংগ্রাম, সমালোচনা ও অপমান পেরিয়ে আজ তিনি টেলিভিশনের অন্যতম সফল অভিনেত্রী। তাঁর বিশ্বাস, অন্যরা আপনাকে কী বলছে, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনি নিজেকে কীভাবে দেখছেন।

রুবিনা দিলাইক। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

অভিনয়ের পাশাপাশি রিয়েলিটি শোতেও দারুণ সাফল্য পেয়েছেন রুবিনা। বিগ বস ১৪-এর শিরোপা জয়ের পর তাঁর জনপ্রিয়তা আরও বেড়ে যায়। পরে ঝলক দিখলা যা ও লাফটার শেফস-এর মতো অনুষ্ঠানেও অংশ নেন তিনি। স্টান্ট–ভিত্তিক রিয়েলিটি শো খতরোঁ কে খিলাড়িতে আবার ফিরছেন ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী। রুবিনা জানান, নতুন মৌসুমে অংশ নেওয়ার খবর জানার পর প্রথম ফোন করেছিলেন হিনা খান। তাঁর ভাষায়, ‘ওর জীবনে এত কিছু চলছে, তারপরও ওর মানসিক দৃঢ়তা অসাধারণ। আমি ওই নারীকে ভীষণ ভালোবাসি।’

রুবিনা আরও বলেন, ‘যখন ও জানল আমি আবার খতরোঁ কে খিলাড়িতে যাচ্ছি, তখন ফোন করে বলেছিল, “রুবিনা, তুই আমার কাজটাও করে আসিস!” আমি বলেছিলাম, “অবশ্যই।” ওর এই বিশ্বাস আর নির্ভার মনোভাবটাই আমার সবচেয়ে ভালো লাগে।’ উল্লেখ্য, ‘খতরোঁ কে খিলাড়ি ৮’–এর প্রতিযোগী ছিলেন হিনা খান। ২০২৪ সালে তাঁর তৃতীয় স্তরের স্তন ক্যানসার ধরা পড়ে।

রাজ কাপুরের মৃত্যুর পর যেভাবে ‘হেনা’ বাঁচাতে এক হয়েছিল কাপুর পরিবার

‘খতরোঁ কে খিলাড়ি’র ১৫তম আসরে রুবিনার সঙ্গে প্রতিযোগিতা করছেন করণ ওয়াহি, ঋত্বিক ধনজানি, অভিকা গোর, জাসমিন ভাসিন, গৌরব খান্না। দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে শুটিং শেষ হয়েছে। বরাবরের মতো এবারও অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন নির্মাতা রোহিত শেঠি। আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে কালারস টিভি ও জিওহটস্টারে এটি প্রচার শুরু হবে।

রুবিনা দিলাইক। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

Read full story at source