ভিনিতে মুগ্ধ তারকারা

· Prothom Alo

প্রথম রাউন্ডে তৃতীয় ম্যাচে ব্রাজিল আজ স্কটল্যান্ডকে ৩-০ গোলে পরাজিত করেছে। এ ছাড়া নেইমারের মাঠে নামা মিলিয়ে ব্রাজিল সমর্থকেরা এই বিজয়ে উল্লসিত। এই চমৎকার জয় উদ্‌যাপনে দেশের তারকারাও পিছিয়ে নেই। সকাল থেকেই ব্রাজিল সমর্থক তারকাদের ফেসবুক পোস্টে এই জয়ের প্রশংসা ও শুভকামনায় ভরে গেছে। প্রিয় দলকে শুভকামনা জানিয়ে বিভিন্ন তারকা কী বলছেন, তা ছবির গল্পে দেখে নিতে পারেন।
ব্রাজিলের সমর্থক অভিনয়শিল্পী আবদুন নূর সজল লিখেছেন, ‘৩-০ গোলের দুর্দান্ত জয়ে ব্রাজিল ফুটবলপ্রেমীদের উপহার দিল শৈল্পিক, আক্রমণাত্মক ও চোখজুড়ানো ফুটবল। ভিনিসিয়ুস জুনিয়রের গোল আর পুরো দলের দারুণ সমন্বয়ে ব্রাজিল আবারও দেখিয়ে দিল, কেন তারা ফুটবল–বিশ্বের সেরা দল। অভিনন্দন সেলেসাও।’অভিনেতা ইরফান সাজ্জাদ মজা করে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘কিরে সামির (খায়রুল বাসার), কথা সত্য নাকি?’খেলা শুরুর আগে গায়িকা পূজা লিখেছেন, ‘ব্রাজিল ভক্তরা, কী মনে হয়, এবার কত গোল করবে প্রিয় দল?’ সেখানে অনেকেই মন্তব্য করেছেন, ‘৩ গোল।’অভিনেত্রী ও মডেল মৌসুমী মৌ ব্রাজিল সমর্থক। তিনি লিখেছেন, ‘আহা কী আনন্দ! কী মনে হয়, আজ ৩-০ নাকি ৪-০ গোলে জিতবে ব্রাজিল?’অভিনেত্রী শিরিন শিলা ব্রাজিল সমর্থক। আজ তাঁর জন্মদিন। তিনি লিখেছেন, ‘আজ আমার জন্মদিন। আজ ব্রাজিলের খেলা। তাই ব্রাজিলের জার্সি পরে জন্মদিন সেলিব্রেট করলাম।’তরুণ গায়ক খায়রুল ওয়ার্সি ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ভিনি আগামী দিনের মেসি।’ব্রাজিল সমর্থক মোনালিসা যুক্তরাষ্ট্রে থাকেন। তিনি লিখেছেন, ‘প্রিয় দল ব্রাজিলের খেলা দেখার জন্য রাত জেগে আছেন কে কে? কমেন্ট করে জানাতে পারেন।’অভিনেত্রী ও মডেল মারিয়া নূর লিখেছেন, ‘ভিনি জুনিয়র মাঠে নেমেই পুরো স্টেডিয়ামকে নাচিয়ে তুলেছিলেন। ২ গোল, দুর্দান্ত দক্ষতার প্রদর্শন আর খাঁটি সাম্বা ছন্দ—সবই ছিল তাঁর খেলায়। প্রথমার্ধে করা জোড়া গোলে ভিনিসিয়ুস জুনিয়র ব্রাজিলের ইতিহাসে মাত্র পঞ্চম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই গোল করার কীর্তি গড়েছেন।’অনন্যা কি পাবে লাইফলাইনের খোঁজ? প্রশ্ন মিমেরআরেক অভিনেত্রী বিপাশা কবির লিখেছেন, ‘কোনো কথা হবে না, আমরা জিতে গেছি।’

Visit betsport24.es for more information.

Read full story at source