আশুরার তাজিয়া মিছিল

· Prothom Alo

আজ ১০ মহররম, পবিত্র আশুরা। সারা বিশ্বের মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ একটি দিন। হিজরি ৬১ সনের এই দিনে কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)–এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) এবং তাঁর পরিবারের সদস্যরা শাহাদাতবরণ করেন। তাঁদের স্মরণে আজ সকাল ১০টায় মোগল আমলের ঐতিহাসিক স্থাপনা হোসেনি দালান ইমামবাড়া থেকে বের হয় ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। এ শোকযাত্রায় অংশ নেন হাজারো মানুষ। অনেকের হাতে ছিল নিশান, দুলদুল ঘোড়ার প্রতীক, পাঞ্জাসহ বিভিন্ন ধর্মীয় প্রতীক। কালো পোশাক, তাজিয়া ও মাতমের মধ্য দিয়ে তাঁরা শোক ও শ্রদ্ধা জানান। ছবিগুলো রাজধানীর আজিমপুর এলাকায় তোলা।

Visit sport-tr.bet for more information.

রাজধানীর আজিমপুর এলাকায় শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলে অংশ নেন হাজারো মানুষ তাজিয়া মিছিলে ফুল দিয়ে সাজানো প্রতীকী ঘোড়া বহন করছেন শোকাহত অংশগ্রহণকারীরা মিছিলে অনেকের হাতে ছিল ধর্মীয় বিভিন্ন প্রতীক লোহার তৈরি একটি ঘূর্ণমান কাঠামো নিয়ে কসরত দেখাচ্ছেন এক ব্যক্তিঅভিভাবকের কাঁধে চড়ে তাজিয়া মিছিল দেখতে এসেছে শিশুরাও তাজিয়া মিছিল নির্বিঘ্ন করতে সোয়াটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান কারবালার শহীদদের স্মরণে তাজিয়া বহন করছেন শোকযাত্রায় অংশগ্রহণকারীরা তাজিয়া মিছিলে অংশ নিয়ে শোক প্রকাশ করছেন অংশগ্রহণকারীরা তাজিয়া মিছিলে বহন করা হচ্ছে সুসজ্জিত প্রতীকী ঘোড়া দুলদুলকালো পতাকা ও শোকের প্রতীক নিয়ে এগিয়ে চলছে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল

Read full story at source