সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক সংসদ সদস্য আশিকা সুলতানা ৩ দিনের রিমান্ডে

· Prothom Alo

রাজধানীর মিরপুর মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাবেক সদস্য মোছা. আশিকা সুলতানাকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ শুক্রবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম এই আদেশ দেন।

Visit syntagm.co.za for more information.

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন হোসাইন আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুল হক দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী রিমান্ডের পক্ষে আর আসামিপক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম রিমান্ডের বিরোধিতা করেন।

গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে মিরপুর ১১ এলাকা থেকে আশিকা সুলতানাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহারে বলা হয়, ১৯ জুন মিরপুর ১ এলাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের একদল কর্মী সরকারবিরোধী মিছিল করেন। পুলিশ পৌঁছানোর আগেই তাঁরা ব্যানার ফেলে পালিয়ে যান। পরে ভিডিও ফুটেজ দেখে পুলিশ জানতে পারে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওই মিছিল করা হয়েছিল। এই মামলায় সন্দেহভাজন হিসেবে আশিকা সুলতানাকে গ্রেপ্তার করা হয়েছে।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা দাবি করেন, আশিকা সুলতানা ওই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত এবং তিনি আওয়ামী লীগের একজন অর্থদাতা। মিছিলের পরিকল্পনা ও নেতৃত্বদানকারীদের পরিচয় জানতে এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

Read full story at source