দেশের বাজারে লেনোভোর নতুন মডেলের ল্যাপটপ
· Prothom Alo

শিক্ষার্থী, পেশাজীবী, আধেয় (কনটেন্ট) নির্মাতাসহ একসঙ্গে একাধিক কাজ করতে আগ্রহী ব্যক্তিদের জন্য নতুন দুটি মডেলের লেনোভো ল্যাপটপ বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৫আই ১৪আইএমএইচ১০ (৮৩ভি৬০০৫সিএলকে) এবং লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৫ ১৬আইএমএইচ১০ (৮৩ভি৭০০৭এএলকে) মডেলের ল্যাপটপ দুটিতে সহজেই কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) বিভিন্ন কাজ করা যায়। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি।
Visit rouesnews.click for more information.
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ল্যাপটপ দুটিতে ইন্টেল কোর আলট্রা ৫ ১৩৫এইচ প্রসেসর, সমন্বিত ইন্টেল আর্ক গ্রাফিকস, ১৬ গিগাবাইটের ডিডিআর৫ র্যাম এবং ৫১২ গিগাবাইটের পিসিআই-ই জেন ৪ এসএসডি রয়েছে। ফলে একসঙ্গে একাধিক কাজ দ্রুত করা যায়। চাইলে অতিরিক্ত র্যাম ও ধারণক্ষমতা বাড়ানো যায় ল্যাপটপ দুটিতে।
১৪ ইঞ্চি ও ১৬ ইঞ্চি ডব্লিউইউএক্সজিএ আইপিএস অ্যান্টি-গ্লেয়ার ডিসপ্লে প্রযুক্তির ল্যাপটপ দুটিতে রয়েছে এফএইচডি আইআর ক্যামেরা, প্রাইভেসি শাটার, ডলবি অডিও–সমর্থিত স্পিকার, ওয়াই-ফাই ৬ এবং ব্যাকলিট কি–বোর্ড। ফলে অনলাইন মিটিংসহ বিভিন্ন কাজ সহজে করা যায়।