সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

· Prothom Alo

শুভ সকাল। আজ ২৯ জুন, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

জুলাই শহীদের বাবার দ্বিতীয় বিয়ে, আপত্তি তুলে অনুদান বন্ধের আবেদন মায়ের

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে একমাত্র ছেলেকে হারানোর পর যে পরিবার একসঙ্গে শোক বয়ে বেড়াচ্ছিল, এক বছরের মাথায় সেই পরিবারই এখন দুই ভাগে বিভক্ত। শহীদ শেখ শাহরিয়ার বিন মতিনের বাবার দ্বিতীয় বিয়ে, সরকারি অনুদানের অর্থ এবং ‘বংশধর’ রাখার যুক্তিকে ঘিরে মুখোমুখি এখন তাঁর মা-বাবা। বিস্তারিত পড়ুন...

Visit esporist.com for more information.

শেষ ৩২-এ কোন দলের প্রতিপক্ষ কারা, ম্যাচ কখন

ফিফা বিশ্বকাপ ট্রফি

নাটকীয়তা আর রোমাঞ্চে ঠাসা গ্রুপ পর্বের লড়াই শেষ। নির্ধারিত হয়ে গেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ বত্রিশের ভাগ্য। রেকর্ড ৪৮ দলের এই বিশ্বকাপে ১২টি গ্রুপ থেকে নকআউট পর্বের টিকিট পেয়েছে ৩২টি দল। প্রতি গ্রুপের শীর্ষ দুটি দলের সঙ্গে পরের পর্বে পা রেখেছে সেরা আটটি তৃতীয় স্থান অধিকারী দল। বিস্তারিত পড়ুন...

এনসিপির দলীয় কাঠামোতে পরিবর্তন আসছে, ‘সুপার ইলেভেন’ হচ্ছে ‘সুপার সিক্স’

জাতীয় সংসদ ভবনের সামনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। ২৮ ফেব্রুয়ারি ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যখন আত্মপ্রকাশ করে, তখন দলটির ঘোষিত সাংগঠনিক কাঠামোটি ছিল কিছুটা ‘অপ্রচলিত’। প্রতিষ্ঠার দেড় বছরের মাথায় সেটি পাল্টে ‘প্রচলিত’ কাঠামোয় আসতে যাচ্ছে দলটি। এনসিপির নেতারা এই পরিবর্তনকে বলছেন, সাংগঠনিক গতিশীলতা বাড়াতে দল পুনর্গঠন। বিস্তারিত পড়ুন...

‘পাতানো’ ম্যাচ খেলে ইরানকে বাদ দেওয়ার অভিযোগ অস্বীকার অস্ট্রিয়া কোচের

ম্যাচ শেষে অস্ট্রিয়া কোচ রালফ রাংনিক

দিন শেষে ৩-৩ গোলে ড্র হওয়ার পর আলজেরিয়া-অস্ট্রিয়ার কেউই অসন্তুষ্ট নয়, কিন্তু শেষ মুহূর্তে হৃদয়ভঙ্গ হয়েছে ইরানের। এই ড্রয়েই যে নিশ্চিত হয়ে গেছে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে! সে জন্য যদি কেউ আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচটাকে ‘সাজানো’ মনে করেন, সেটা উড়িয়ে দিয়েছেন দুই দলেরই কোচ। বিস্তারিত পড়ুন...

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল: ক্যাডার ১৩২০ ও নন-ক্যাডারে ২০১ জন মনোনীত

বিসিএস পরীক্ষা শেষ করে কেন্দ্র থেকে বের হয়ে আসছেন শিক্ষার্থীরা।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, ৪৭তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ সর্বমোট ১ হাজার ৫২১ জনকে চূড়ান্ত নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ বা মনোনয়ন প্রদান করা হয়েছে। বিস্তারিত পড়ুন...

Read full story at source