কী করলে পাবেন নরওয়ের ফুটবল ভাইকিংয়ের মতো সিল্কি চুল ও গ্লাস স্কিন
· Prothom Alo

এই নরওয়েজিয়ান ফুটবল তারকার রেশমের মতো সোনালী চুল আর গ্লাস স্কিন শুধু জন্মগত বৈশিষ্ট্যই নয়, এর পেছনে আছে স্বাস্থ্যকর নর্ডিক জীবনযাপন, আবহাওয়া ও খাদ্যাভ্যাস।
বিশ্বকাপের মাঠে নরওয়ের দীর্ঘদেহী, স্বর্ণকেশী আরলিং হলান্ডের মতো আর কেউ এত মুগ্ধ করেন না, নজর কাড়েন না। এই ভাইকিং হাঙ্ককে দেখলে প্রথমেই চোখে পড়ে তাঁর পেশীবহুল শরীর, লম্বা সোনালি চুল আর গ্লাস স্কিন। এবারের বিশ্বকাপে নিজের লুক দিয়ে ফুটবলপ্রেমীদের আইডল আর নারী ভক্তদের ক্রাশে পরিণত হয়েছেন হালান্ড। এই নরওয়েজিয়ান ফুটবল তারকার রেশমের মতো সোনালী চুল আর গ্লাস স্কিন শুধু জন্মগত বৈশিষ্ট্যই নয়, এর পেছনে আছে স্বাস্থ্যকর নর্ডিক জীবনযাপন, আবহাওয়া ও খাদ্যাভ্যাস।
Visit afnews.co.za for more information.
এই ভাইকিং হাঙ্ককে দেখলে প্রথমেই চোখে পড়ে তাঁর পেশীবহুল শরীর, লম্বা সোনালি চুল আর গ্লাস স্কিনঅনেকেই ভাবে, তাঁর এই সুন্দর চুলের রহস্য কীসৌন্দর্যের গোপন রহস্য
নরওয়ের মানুষের সৌন্দর্যচর্চার মূল কথা খুব সহজ। অতিরিক্ত কিছু নয়, বরং নিয়মিত সঠিক যত্ন করেন তাঁরা নিজেদের ত্বক ও চুলের। ইংরেজিতে যাকে বলেলেস ইজ মোর। নর্ডিক ত্বক ও কেশ পরিচর্যার প্রধান ধাপগুলো হলো
ত্বকে পর্যাপ্ত আর্দ্রতা বজায় রাখা
ত্বকের সুরক্ষা স্তর শক্তিশালী রাখা
প্রদাহ কমায় এমন খাবার খাওয়া
স্বাস্থ্যকর জীবনযাপন
নরওয়ের আবহাওয়া খুব ঠান্ডা ও শুষ্ক। এ কারণে ত্বক দ্রুত আর্দ্রতা হারায়। তাই সেখানকার মানুষেরা নিয়মিত ঘন ময়েশ্চারাইজার, ফেইস অয়েল ও সানস্ক্রিন ব্যবহার করে। এই অভ্যাস তাদের ত্বককে কোমল, টানটান ও উজ্জ্বল রাখে।
কাঁচের মতো স্বচ্ছ ত্বকের পেছনে আছে স্যামন মাছের জাদু
স্যামন নরওয়ের সবচেয়ে জনপ্রিয় খাবারগুলোর একটি এবং সৌন্দর্যের অন্যতম বড় রহস্য। নরওয়ের বরফশীতল গভীর জলরাশিতে হিমাংকের ৫০ ডিগ্রী নিচে বেড়ে ওঠা স্যামন মাছ পুষ্টিগুণে ভরপুর। এতে আছে
ওমেগা–৩ স্নেহজাত উপাদান
ভিটামিন ডি
ভিটামিন বি–১২
উচ্চমানের আমিষ
শক্তিশালী রোগপ্রতিরোধী উপাদান
ওমেগা–৩ ত্বকের কোষকে সুস্থ রাখে, ফলে ত্বক সহজে শুষ্ক হয় নাস্যামন নরওয়ের সবচেয়ে জনপ্রিয় খাবারগুলোর একটি এবং সৌন্দর্যের অন্যতম বড় রহস্যত্বকের জন্য স্যামন কী করে?
ত্বকের আর্দ্রতা বাড়ায়
ওমেগা–৩ ত্বকের কোষকে সুস্থ রাখে, ফলে ত্বক সহজে শুষ্ক হয় না।
ব্রণ ও প্রদাহ কমায়
ত্বকের লালচে ভাব, জ্বালা এবং ফুসকুড়ি কমাতে সাহায্য করে।
কোলাজেন তৈরিতে সাহায্য করে
এটি ত্বককে টানটান ও দৃঢ় রাখে।
বয়সের ছাপ ধীর করে
মুখের সূক্ষ্ম রেখা, নিষ্প্রভতা ও দ্রুত বুড়িয়ে যাওয়ার লক্ষণ কমায়।
স্যামন থেকে তৈরি নতুন সৌন্দর্যচর্চা
এখন সৌন্দর্য জগতে বেশ জনপ্রিয় হয়েছে স্যামন থেকে পাওয়া কোষ পুনর্গঠনকারী উপাদান।
এটি ত্বকের কিছু অনন্য উপকার করে।যেমন:
ক্ষত সারাতে সাহায্য করে
নতুন কোষ তৈরিতে সহায়তা করে
উজ্জ্বলতা বাড়ায়
মসৃণ, স্বচ্ছ ত্বক দেয়
আরলিং হলান্ডের সুন্দর চুলের রহস্য প্রাকৃতিক উপাদানআরলিং হলান্ডের সুন্দর চুলের রহস্য প্রাকৃতিক উপাদান। তাঁর মতো লম্বা, ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য দরকার ভেতর থেকে পুষ্টি। চুলের জন্য প্রয়োজন বেশ কিছু পুষ্টি উপাদান। যেমন
আমিষ- চুলের প্রধান গঠন উপাদান আমিষ। আর আমিষসমৃদ্ধ খাবার হলো ডিম, মাছ, মুরগির মাংস, দই ও ডাল
ওমেগা–৩- মাথার ত্বকে পুষ্টি দেয় এবং চুল পড়া কমায়।
বায়োটিন ও জিংক চুল দ্রুত ও মজবুতভাবে বাড়তে সাহায্য করে।
ভিটামিন ডি- চুলের গোড়া শক্ত রাখে।
এমন চুল আর ত্বক পেতে দৈনিক যে রুটিনগুলো প্রয়োজনীয় তা এবার এক নজরে দেখুন
সকাল
ঘুম থেকে উঠে মাইল্ড ফেইস ওয়াশ নিয়ে মুখ ধুয়ে নিন
উজ্জ্বলতা বাড়ানোর সিরাম ব্যবহার করতে পারেন
ময়েশ্চারাইজার লাগান
পরিমিত সানস্ক্রিন ব্যবহার করুন
এমন চুল আর ত্বক পেতে চায় সবাইরাত
মুখ পরিষ্কার করুন
আর্দ্রতা বাড়ানোর সিরাম ব্যবহার করুন
ঘুমানোর আগে ব্যবহার করুন নারিশিং ক্রিম
খাদ্যাভ্যাস
সপ্তাহে ২–৩ দিন স্যামন বা যেকোনো সামুদ্রিক মাছ খেতে পারেন।
আপনার খাদ্য তালিকায় রোজ ডিম, বাদাম, ফল ও শাকসবজি রাখিন। রোজ আড়াই থেকে তিন লিটার পানি পান করুন।
দৈনিক ৭–৮ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন।
মানসিক চাপ থেকে দূরে থাকুন।
নিয়মিত শরীরচর্চা
অতিরিক্ত চিনি না খাওয়া
হলান্ডের সোনালি চুল আর ত্বকের উজ্জ্বলতা কোনো জাদু নয়আরলিং হলান্ডের সোনালি চুল আর ত্বকের উজ্জ্বলতা কোনো জাদু নয়। এটি আসে সুষম খাদ্য, নিয়মিত যত্ন, পর্যাপ্ত ঘুম এবং শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন থেকে। নরওয়ের সৌন্দর্যের আসল মন্ত্র একটাই। শরীরকে ভেতর থেকে পুষ্টি দিন, সৌন্দর্য বাইরে নিজেই ফুটে উঠবে।
সূত্র: দ্য গার্ডিয়ান, এনএসএস ম্যাগাজিন
ছবি: ইন্সটাগ্রাম