সকালেই পড়ুন আলোচিত ৫ খবর
· Prothom Alo
শুভ সকাল। আজ ২ জুলাই, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
Visit newsbetting.cv for more information.
সম্পর্ক ঠিক রাখতে মেট্রোরেল–টার্মিনালে জাপানকেই রাখছে সরকার
অন্তর্বর্তী সরকারের সময়ে একাধিক প্রকল্প নিয়ে জাপানের সঙ্গে বাংলাদেশের যে টানাপোড়েন তৈরি হয়েছিল, তা দূর করতে চায় বিএনপি সরকার। এ কারণে জাপানি ঋণে মেট্রোরেলের দুটি প্রকল্পের (লাইন-১ ও ৫) প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্বও জাপানকে দেওয়া হচ্ছে। বিস্তারিত পড়ুন...
নজরদারি শিথিল, সক্রিয় হওয়ার চেষ্টা উগ্রপন্থীদের
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনের একাংশ। গত বছরের ২৬ ডিসেম্বরকেরানীগঞ্জের বিস্ফোরণের পর আইএস মতাদর্শী উগ্রপন্থী গোষ্ঠীটির আবার সংগঠিত হওয়ার বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে। এরপর সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তারে কিছুটা তৎপরতা দেখা গেলেও এখন এ বিষয়ে নজরদারি একেবারেই শিথিল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা। বিস্তারিত পড়ুন...
সমান গোলের পরও কেন গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির ওপর এমবাপ্পে
লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পেগ্রুপ পর্ব শেষে আলোটা ছিল লিওনেল মেসির দিকে। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক, অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল আর জর্ডানের বিপক্ষে বদলি নেমে ১ গোল—মোট ৬ গোল নিয়ে আর্জেন্টিনা অধিনায়কই ছিলেন গোল্ডেন বুট লড়াইয়ে শীর্ষে। কিন্তু নকআউটের মঞ্চে এসে সেই আলো নিজের দিকে টেনে নিলেন ফ্রান্সের এমবাপ্পে। বিস্তারিত পড়ুন...
হোলি আর্টিজানে প্রাণ দেওয়া পুলিশ সদস্যদের কি আমরা ভুলে যাচ্ছি
হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে গুলশানের আজাদ মসজিদ এলাকায় তৈরি করা হয় ‘দীপ্ত শপথ’ ভাস্কর্য।যুগে যুগে বিভিন্ন সময়ে দেশ ও মানুষের জন্য যাঁরা প্রাণ দিয়েছেন, মৃত্যুর পর তাঁরা আর নির্দিষ্ট কোনো পরিবারের গণ্ডিতে থাকেন না। তাঁরা একক কোনো পরিবারের গর্ব বা সম্মানের নন; তাঁরা হয়ে যান দেশের সব পরিবারের সন্তান, সবার গর্ব ও সম্মানের প্রতীক। বিস্তারিত পড়ুন...
২০৩০ সালে কি আবার সেই ধ্বংসযজ্ঞ হবে, শত বছর আগের রহস্য দিচ্ছে যে ইঙ্গিত
২০১৩ সালে রাশিয়ার চেলিয়াবিনস্ক শহরের আকাশে বায়ুমণ্ডলীয় বিস্ফোরণের ফলে সৃষ্ট একটি তীব্র আলোকচ্ছটা বা ফায়ারবলআজ থেকে ১১৮ বছর আগের এক গ্রীষ্মের সকাল। সাইবেরিয়ার প্রত্যন্ত এক অঞ্চলের আকাশ চিরে ধেয়ে এসেছিল রহস্যময় বস্তু। মাত্র কয়েক সেকেন্ডে সেটি ওলট–পালট করে দিয়েছিল ওই এলাকার পুরো ভূপ্রকৃতি। বিস্তারিত পড়ুন...