ল রিপোর্টার্স ফোরামের নতুন সভাপতি ইয়াছিন, সাধারণ সম্পাদক আরাফাত মুন্না

· Prothom Alo

আইন, বিচার, সংবিধান ও মানবাধিকারবিষয়ক সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন ইংরেজি দৈনিক অবজারভারের সিনিয়র রিপোর্টার মুহাম্মদ ইয়াছিন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার আরাফাত মুন্না।

Visit somethingsdifferent.biz for more information.

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে আজ শুক্রবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার আরটিভির হেড অব নিউজ ইলিয়াস হোসেন এ ফলাফল ঘোষণা করেন।

২০২৬-২৭ মেয়াদে এলআরএফের কার্যনির্বাহী কমিটিতে সহসভাপতি পদে সমকালের আবু সালেহ রনি, যুগ্ম সম্পাদক পদে বাংলানিউজের তানভীর আহমেদ, কোষাধ্যক্ষ পদে চ্যানেল টুয়েন্টিফোরের মনজুর হোসাইন, সাংগঠনিক সম্পাদক পদে টাইমস অব বাংলাদেশের আহমেদ আল আমীন, দপ্তর সম্পাদক পদে খবরের কাগজের মাহমুদুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ইনডিপেনডেন্ট টেলিভিশনের জাহিদুল বাশার এবং কার্যনির্বাহী সদস্য পদে চ্যানেল ওয়ানের জান্নাতুল ফেরদৌসী ও আমাদের সময়ের আসাদুর রহমান নির্বাচিত হয়েছেন।

এর মধ্যে সাধারণ সম্পাদক পদে ভোট হয়। দুজন প্রার্থীর মধ্যে ভোটে আরাফাত মুন্না বিজয়ী হন। কমিশনের অপর দুই সদস্য ছিলেন এটিএন নিউজের হেড অব নিউজ মাশহুদুল হক এবং সাংবাদিক সাজেদুল হক।

এর আগে এলআরএফের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং বিশেষ অতিথি হিসেবে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যোন্যের মধ্যে বিএনপির আইনবিষয়ক সম্পাদক এম বদরুদ্দোজা বাদল, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নাসির উদ্দিন আহমেদ অসীম, জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মোহাম্মদ আলী ও ফোরামের সাবেক সভাপতি সালেহ উদ্দিন বক্তব্য দেন।

সাধারণ সভায় সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি হাসান জাবেদ। সঞ্চালনায় ছিলেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশন।

Read full story at source