সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

· Prothom Alo

শুভ সকাল। আজ ৫ জুলাই, রোববার। গতকাল শনিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

Visit amunra.qpon for more information.

দিল্লিতে দাফন হওয়া আ.লীগ বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলনে’ বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ৪ জুলাই

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ (এখন কার্যক্রম নিষিদ্ধ) ও দলটির সভাপতি শেখ হাসিনা ব্যাপক নৃশংসতা চালালেও তাঁদের কোনো অনুশোচনাই নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ক্ষমতাসীন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেছেন, ‘আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে, আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নিপাত হয়েছে, নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনো দিন রাজনীতি করতে পারবে না।’
বিস্তারিত পড়ুন...

বিশ্বকাপের শেষ ষোলোতে কারা, কে কার মুখোমুখি

বিশ্বকাপে শেষ ৩২ দলের লড়াই শেষ। অপেক্ষা এবার শেষ ষোলোর লড়াই শুরু হওয়ার। এর আগে দেখে নিন শেষ ৩২ দলের লড়াই শেষে টিকে রইল কোন কোন দল। শেষ ষোলোয় কোন দলের প্রতিপক্ষ কারা? বিস্তারিত পড়ুন...

মা হতে চলেছেন মৌসুমী, জানালেন বিয়ের খবরও

মৌসুমী হামিদ

‘এই ওই দেখ, মৌসুমী হামিদ’ দূর থেকে কেউ একজন বলে উঠলেন। সবার চোখ গেল রেড কার্পেটের দিকে। হেঁটে আসছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। মুখে হাসি। তখন সবার কৌতূহলী চোখ এই অভিনেত্রীর দিকে। বিস্তারিত পড়ুন...

হাসপাতাল থেকে বিদেশে, পাকিস্তানে গর্ভফুলের গোপন বাণিজ্য

গর্ভের শিশুর কাছে অক্সিজেন ও পুষ্টি পৌঁছে দেওয়া এবং গর্ভকালজুড়ে শিশুর বেড়ে ওঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গর্ভফুল

বাড়িটির বাইরে থেকে বোঝার উপায় ছিল না ভেতরে কী চলছে! দেখতে সাধারণ আবাসিক ভবন মনে হলেও ভেতরে ট্রলির ওপর সারি সারি ট্রেতে সাজানো সন্তান ভূমিষ্ঠের পর প্রসূতিদের গর্ভফুল (প্লাসেন্টা)। বিস্তারিত পড়ুন...

কেপ ভার্দে ম্যাচে মেসির ১১ রেকর্ড জেনে নিন

দারুণ খেলছেন মেসি

বিশ্বকাপে আরও একটা মেসিময় ম্যাচ। কেপ ভার্দের বিপক্ষেও রেকর্ড বুকে নতুন করে লিখেছেন অনেক কিছু। একনজরে সেগুলো দেখে আসা যাক। বিস্তারিত পড়ুন...

Read full story at source