সুইজারল্যান্ড ভ্রমণে বোল্ড লুকে নজর কাড়লেন এই বঙ্গ তনয়া
· Prothom Alo

কলকাতার মেয়ে আদ্রিজা রায়। ২০১৬ সালে টলিউড থেকে শুরু করেছিলেন অভিনয়ের হাতেখড়ি। ছোট পর্দা, বড় পর্দা এমনকি বিজ্ঞাপনের কাজও করেছেন তিনি। এরপর ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে পাড়ি জমান বলিউডে। সেখানে গিয়ে একেবারেই বসে থাকতে হয়নি ২৭ বছর বয়সী এই বঙ্গতনয়াকে।এখন তিনি চুটিয়ে হিন্দি সিরিয়ালে কাজ করছেন। তবে অভিনয় ছাড়াও তাঁর আরেকটি গুণ আছে। অত্যন্ত ফ্যাশন সচেতন আর স্টাইলিশ তিনি। সোশ্যাল মিডিয়াতে প্রায়ই নিজের নানা লুকের ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেন অভিনেত্রী। সম্প্রতি অবকাশযাপনে তিনি গিয়েছেন নয়নাভিরাম দেশ সুইজারল্যান্ডে। বরফঢাকা পাহাড়, নীল হ্রদ আর মনোমুগ্ধকর প্রকৃতির মাঝে তোলা তাঁর একাধিক স্টাইলিশ লুক ইতিমধ্যেই অনুরাগীদের প্রশংসা কুড়িয়েছে। সেই ভ্রমণ থেকেই বেছে নেওয়া কিছু নজরকাড়া লুক রইল ফ্যাশনিস্তাদের জন্য।
Visit biznow.biz for more information.
ছবির ব্যাকগ্রাউন্ডে দৃশ্যমান সুইজারল্যান্ডের বিখ্যাত ব্রিয়েঞ্জ হ্রদের ফিরোজা-পান্না জলরাশি আর পর্বতমালাএই লোকেশনে সাদা স্ট্র্যাপলেস টিউব টপ এবং নীল স্ট্রাইপের ক্যাজুয়াল ট্রাউজার পরেছেন আদ্রিজাওভাল শেপের স্টাইলিশ রোদচশমার সঙ্গে মিলে বেশ বোল্ড এবং স্টাইলিশ বিচ লুক তৈরি হয়েছেসাদা ও নীল প্রিন্টেড পাম ট্রি ম্যাক্সি ড্রেস পরেছেন সুন্দরীড্রেসের স্ট্র্যাপ ডিজাইন এবং মানানসই হেয়ার রিবন তাঁর লুকে একটি চমৎকার কটেজকোর ভাইব এনেছে।সুইজারল্যান্ডের ঐতিহ্যবাহী বাড়ি, সবুজে ঘেরা পাহাড় যেন রূপকথার মতোই সুন্দর ।ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে সুইজারল্যান্ডের মনোমুগ্ধকর পাহাড়ি গ্রাম গ্রিনডেলভাল্ডসমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৪৫৪ মিটার উঁচুতে অবস্থিত আল্পসের বিখ্যাত ‘ইয়ুংফ্রাউইয়খ’-এর বরফঢাকা শৃঙ্গের সামনে পোজ দিয়েছেন আদ্রিজা। তুষারশুভ্র প্রকৃতির মধ্যে তাঁর ক্ল্যাসিক কালো ট্রেঞ্চ কোট, ম্যাচিং লেগিংস, সাদা স্নিকার্স এবং মেটালিক ফ্রেমের ওভারসাইজড সানগ্লাস মিলিয়ে তৈরি হয়েছে এক এলিগ্যান্ট উইন্টার-চিক লুক। এই লুকে আদ্রিজাকে দেখা গেছে নীল ওমব্রে শেডের টুইস্টেড-স্ট্র্যাপ বিকিনি টপের সঙ্গে মানানসই সারং স্কার্টে। অবকাশযাপনের আবহকে আরও প্রাণবন্ত করে তুলেছে তাঁর চুলে গোঁজা নীল ফুলের ক্লিপ পুরো সাজে এনে দিয়েছে দারুণ এক ট্রপিক্যাল বিচ ভাইব।অভিনেত্রী সাদা এবং নীল ফ্লোরাল প্রিন্টের একটি ওয়ান-শোল্ডার হাই-স্লিট ম্যাক্সি ড্রেস পরেছেন।