ক্যাডেট কলেজে ভর্তি ২০২৭: বিশ্বকাপ ফুটবল ২০২৬ নিয়ে সাধারণ জ্ঞান

· Prothom Alo

সাধারণ জ্ঞান

Visit syntagm.co.za for more information.

প্রশ্ন: বিশ্বকাপ ফুটবলে ‘হাইড্রেশন ব্রেক’ কত মিনিটের?

উত্তর: ৩ মিনিট।

প্রশ্ন: কোন দলের ফুটবলাররা নিজ দেশের ঘরোয়া লিগে খেলেন না?

উত্তর: কেপ ভার্দে, কঙ্গো, আইভরিকোস্ট, কুরাসাও, সেনেগাল ও উরুগুয়ে।

প্রশ্ন: বিশ্বকাপ ফুটবলে (২০২৬ সালে) অংশ নেওয়া মোট দেশের সংখ্যা কত?

উত্তর: ৪৮।

প্রশ্ন: বিশ্বকাপ ফুটবলে ষষ্ঠবারের মতো অংশ নিয়ে ইতিহাস গড়তে যাচ্ছেন?

উত্তর: লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো।

প্রশ্ন: এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব থাকছে কোন ক্লাবের?

উত্তর: ম্যানচেস্টার সিটির (১৯ জন), বায়ার্ন মিউনিখের (১৮ জন) পিএসজি ও আর্সেনালের (১৬ জন) ও বার্সেলোনার (১৫ জন)।

প্রশ্ন: বিশ্বকাপ ফুটবলের সব কটি আসরে অংশ নেওয়া একমাত্র দল কোনটি?

উত্তর: ব্রাজিল (২৩তম বার)।

প্রশ্ন: এবারের বিশ্বকাপে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় কে?

উত্তর: ক্রেইগ গর্ডন (৪৩ বছর ১৬২ দিন), স্কটল্যান্ড।

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ: বৃত্তি পেয়েছে ৭৯২৪৬ শিক্ষার্থী, ট্যালেন্টপুলে ৩২৯৬৫, ফল মিলছে দুভাবে

প্রশ্ন: সবচেয়ে কম বয়সী খেলোয়াড় কে?

উত্তর: গিলবার্তো মোরা (১৭ বছর ২৪০ দিন)।

প্রশ্ন: এবার বিশ্বকাপে সবচেয়ে তরুণ দল কোন দেশের?

উত্তর: আইভরিকোস্ট (গড় বয়স ২৫ দশমিক ৪৮ বছর)।

প্রশ্ন: এবার বিশ্বকাপে সবচেয়ে বয়স্ক দল কোন দেশের?

উত্তর: কলম্বিয়া (গড় বয়স ২৯ দশমিক ৯৮ বছর)।

প্রশ্ন: ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলের আসর কত দিন চলবে?

উত্তর: ৩৯ দিন।

  • অধ্যাপক মোহাম্মদ আফলাতুন, অধ্যক্ষ
    হাজারীবাগ সরকারি কলেজ, ঢাকা

Read full story at source