আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে বাংলাদেশের ৩ পদক
· Prothom Alo

আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডের ৫৬তম আসরে বাংলাদেশ তিনটি পদক পেয়েছে। একটি রৌপ্যপদক ও দুটি ব্রোঞ্জপদক। পাশাপাশি একজন পেয়েছে অনারেবল মেনশন। ১২ জুলাই কলম্বিয়ার বুকারামাঙ্গায় অনুষ্ঠিত এই আন্তর্জাতিক অলিম্পিয়াডের ফল ঘোষণা করা হয়। অলিম্পিয়াড শুরু ৪ জুলাই।
রৌপ্যপদক পেয়েছে নটর ডেম কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ফাহিম ফারবিন। ব্রোঞ্জপদক পেয়েছে যথাক্রমে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী নাফিস সাদিক এবং সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আদিত্য রহমান।
Visit mchezo.co.za for more information.
এ ছাড়া ময়মনসিংহ জিলা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী মো. সামিউল ইসলাম পেয়েছে অনারেবল মেনশন। পাঁচ সদস্যের বাংলাদেশ দলে আরও ছিল প্রিমিয়ার স্কুলের একাদশ শ্রেণির শিক্ষার্থী মুহাম্মদ সাইফান আলী। দলের সঙ্গে দলনেতা হিসেবে ছিলেন বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড দলের কোচ অধ্যাপক এম আরশাদ মোমেন ও বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ফয়েজ আহাম্মদ জাহাঙ্গীর।
বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড আয়োজন করে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটি। সহযোগিতায় ছিল বাংলাভিশন টেলিভিশন।
সেন্ট গ্রেগরীতে জাতীয় ইনোভেটিভ কার্নিভাল আগস্টে