ডেমরায় পুলিশ লাইনস ভবনে কনস্টেবলের অস্বাভাবিক মৃত্যু

· Prothom Alo

রাজধানীর ডেমরায় পুলিশ লাইনসে (পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট-পিওএম, পূর্ব) সাইদুল ইসলাম (২১) নামের এক পুলিশ সদস্যের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তিনি পিওএমের পুলিশ কনস্টেবল ছিলেন।

Visit saltysenoritaaz.org for more information.

পুলিশ বলেছে, ঘটনাটি আত্মহত্যাজনিত।

পুলিশের ডেমরা অঞ্চলের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, পিওএম ভবনের সপ্তম তলার একটি কক্ষে অন্তত পাঁচজন পুলিশ সদস্য থাকেন। অন্যরা বাইরে ডিউটিতে থাকলেও সাইদুল কক্ষের ভেতর একা ছিলেন। একজন পুলিশ সদস্য গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে দেখতে পান, কক্ষটির ভেতর থেকে ছিটকিনি লাগানো। তিনিসহ ওই তলার অন্য পুলিশ সদস্যরা ঘটনাটি ডেমরা থানায় জানান। পরে সেখান থেকে পুলিশ এসে দরজা ভেঙে সাইদুলকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় চাদর প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। সেখান থেকে নামিয়ে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সাইদুলকে মৃত ঘোষণা করেন।

পুলিশের ওই কর্মকর্তা বলেন, ঘটনার আলামত ও পারিপার্শ্বিক অবস্থা দেখে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে।

হাসপাতালে সাইদুল ইসলামের চাচা মো. সোহাগ সাংবাদিকদের বলেন, সাইদুলের বাড়ি ফেনী সদর উপজেলার লেমুয়া উত্তর চাঁদপুরে। ৯ মাস আগে তিনি পুলিশ কনস্টেবলের চাকরি পান।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

Read full story at source