যশোরে ট্রলির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

· Prothom Alo

যশোরের শার্শায় ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার গোগা গ্রামের সালামের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

Visit mwafrika.life for more information.

নিহত ব্যক্তিরা হলেন বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মিদুল হাসান (নাহিদ) ও একই গ্রামের সোহাগ হোসেন (উষা)। দুর্ঘটনায় তাঁদের সঙ্গে থাকা একই গ্রামের রুবেল হোসেন আহত হয়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে একটি মোটরসাইকেলে করে তিনজন রুদ্রপুরের দিকে যাচ্ছিলেন। পথে রুদ্রপুর-গোগাগামী পাকা সড়কের সালামের মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রলির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। এতে চালকসহ দুজন ঘটনাস্থলেই নিহত হন।

এ সময় গুরুতর আহত আরেক আরোহী রুবেলকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। খবর পেয়ে শার্শা থানার পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক দুজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত ট্রলিটি পুলিশের হেফাজতে আছে। এ বিষয়ে এখনো কেউ কোনো অভিযোগ দেননি।

Read full story at source