২৫ বছর আগে-পরে টনি ও প্রিয়া

· Prothom Alo

দাম্পত্য জীবনের ২৫ বছর পূর্ণ করেছেন টনি ডায়েস ও প্রিয়া ডায়েস। রজতজয়ন্তীর বিশেষ এই উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পরিবার, বন্ধু ও ঘনিষ্ঠজনদের নিয়ে আয়োজন করেছিলেন একটি অনুষ্ঠানের। সেই আয়োজনের কিছু মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন টনি-প্রিয়া।

দাম্পত্য জীবনের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে টনি ডায়েস ও প্রিয়া ডায়েস

এই বিশেষ আয়োজনে শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ এবং অভিনেত্রী বিপাশা হায়াত। শুধু ২৫ বছর পরের এই উদ্‌যাপনেই নয়, ২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি টনি ও প্রিয়ার বিয়ের দিনও উপস্থিত ছিলেন এই দম্পতি! বিবাহবার্ষিকী উপলক্ষে সেই সময়ের ও বর্তমান সময়ের দুটি ছবি পাশাপাশি দিয়ে ফেসবুকে পোস্ট করেছেন প্রিয়া ডায়েস। ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘দুটি ছবি, দুটি সময়, একই মানুষ, একই ভালোবাসা।’

Visit saltysenoritaaz.com for more information.

প্রিয়া ও টনি ডায়েস

প্রিয়া ডায়েস জানান, ২৫ বছরে জীবনে অনেক পরিবর্তন এলেও ভালোবাসার মানুষের পাশে থাকার আন্তরিকতা বদলায়নি। তিনি লিখেছেন, ‘সময় বদলেছে, চুলে পেকেছে রূপালি ছোঁয়া, জীবনে এসেছে অসংখ্য অভিজ্ঞতা। কিন্তু একটি জিনিস বদলায়নি—ভালোবাসার মানুষের পাশে থাকার আন্তরিকতা।’

প্রিয়া ডায়েস আরও লিখেছেন, কিছু সম্পর্ক এতটাই দুর্লভ, যা কোনো মূল্য, উপহার বা প্রতিদান দিয়ে শোধ করা যায় না; শুধু হৃদয়ের গভীর কৃতজ্ঞতায় আজীবন আগলে রাখা যায়।

টনি ডায়েস ও প্রিয়া ডায়েস। ছবি: ফেসবুক থেকে নেওয়া

প্রায় দুই দশক ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থাকছেন টনি ও প্রিয়া ডায়েস। প্রবাসজীবনে ব্যস্ততা থাকলেও বিবাহিত জীবনের রজতজয়ন্তী তাঁরা উদ্‌যাপন করেছেন স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে।

Read full story at source