এক মাস আগে সড়কে প্রাণ যায় বাবার, এবার ছুরিকাঘাতে আইনজীবী ছেলে নিহত
· Prothom Alo

বাগেরহাট সদর উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিজাম উদ্দিন (৪২) নামের এক আইনজীবী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার হাড়িখালী তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিজাম উদ্দিন সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের পশ্চিমভাগ এলাকার বাসিন্দা। তিনি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন।
Visit milkshakeslot.online for more information.
পুলিশ জানায়, গতকাল রাত আনুমানিক একটার দিকে মোটরসাইকেলে করে বাগেরহাট শহর থেকে বাড়ি ফিরছিলেন নিজাম উদ্দিন। পথে হাড়িখালী তেঁতুলতলা এলাকায় পৌঁছালে অজ্ঞাতপরিচয় কয়েকজন তাঁর ওপর হামলা চালায়। এ সময় তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় হামলাকারীরা। একপর্যায়ে ঘটনাস্থলেই নিজামের মৃত্যু হয়।
প্রায় এক মাস আগে সড়ক দুর্ঘটনায় নিজাম উদ্দিনের বাবা তোরাফ আলী নিহত হন। এর আগে তিনি তাঁর মা ও প্রথম স্ত্রীকে হারিয়েছেন। তাঁর পৈতৃক বাড়ি গোপালগঞ্জে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বলে জানান বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিজামের একাধিক স্বজন ও সহকর্মী জানান, প্রায় এক মাস আগে সড়ক দুর্ঘটনায় নিজাম উদ্দিনের বাবা তোরাফ আলী নিহত হন। এর আগে তিনি তাঁর মা ও প্রথম স্ত্রীকে হারিয়েছেন। তাঁর পৈতৃক বাড়ি গোপালগঞ্জে। নিজাম দ্বিতীয় স্ত্রী ও তিন কন্যাসন্তান রেখে গেছেন।
ওসি বলেন, হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।