সকালেই পড়ুন আলোচিত ৫ খবর
· Prothom Alo
শুভ সকাল। আজ ২৭ জুলাই, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
রাষ্ট্রপতি বেছে নিতে তাড়াহুড়ো করছে না সরকার, বেশি আলোচনায় কার নাম
বঙ্গভবনবিএনপির নীতিনির্ধারণে ভূমিকা রাখেন—দলের এমন চিন্তাশীল নেতারা মনে করছেন, সংবিধানের সংশোধনীতে রাষ্ট্রপতির বিদ্যমান আলংকারিক পদের তুলনায় তাঁর ক্ষমতা ও দায়িত্ব বাড়লে প্রার্থী বাছাইয়ের বিবেচনাও বদলে যাবে। বিস্তারিত পড়ুন...
Visit somethingsdifferent.biz for more information.
হঠাৎ কেন ১৮ মন্ত্রীর ‘এসকর্ট’ প্রত্যাহার, নেপথ্যে কী
রাজধানীতে ১৮ মন্ত্রীকে এবার ‘এসকর্ট’ ছাড়াই চলাচল করতে হবেশপথের পর থেকে পুলিশি পাহারায় রাজধানীতে চলাচল করা ১৮ মন্ত্রীকে এবার ‘এসকর্ট’ ছাড়াই চলতে হবে। রাজধানীতে চলাচলের সময় তাঁদের সামনে থাকা পুলিশের গাড়ি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন কেবল ছয়জন মন্ত্রী ও একজন মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা এই সুবিধা পাবেন। বিস্তারিত পড়ুন...
পরিবারটির সব স্বপ্ন যখন শেষ, তখন বিসিএসে টিকলেন মোস্তাফিজুর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন মোস্তাফিজুর রহমানকিন্তু পরপর এক বন্যায় ভেসে যায় পুকুরের সব মাছ, সঙ্গে পরিবারটির স্বপ্নও। দীর্ঘ প্রবাস শেষে ২০১৭ সালে বড় ভাই যখন দেশে ফেরেন, তখন তাঁর হাতও শূন্য। তত দিনে সঞ্চয় হিসেবেও কিছু অবশিষ্ট ছিল না। শেষমেশ বাবার পেশাই বেছে নিতে বাধ্য হন তিনি। বিস্তারিত পড়ুন...
প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যাওয়ার শঙ্কাতেই কি ইরানে হামলা স্থগিত করলেন ট্রাম্প
শুক্রবার রাতের দিকে ডোনাল্ড ট্রাম্প ইরানে বড় ধরনের হামলার পরিকল্পনা স্থগিত করেনমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপাতত ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলা ব্যাপকভাবে বাড়ানোর পরিকল্পনা থেকে সরে এসেছেন। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের কাছে থাকা প্রতিরোধ ক্ষেপণাস্ত্র ও অন্য গোলাবারুদের মজুত ফুরিয়ে যাওয়ার আশঙ্কাকে এর অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। বিস্তারিত পড়ুন...
বিশ্বকাপ ফাইনালের আগে সতীর্থদের বিশেষ উপহার দেন মেসি
মেসি আর্জেন্টিনা ফুটবলের এক চিরন্তন কম্পাসবিশ্বকাপ ফাইনালের কয়েক দিন আগে আর্জেন্টিনা দলের সব খেলোয়াড়কে বিশেষ উপহার দিয়েছিলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়কের দেওয়া সেই বিশেষ উপহার সামনে নিয়ে এসেছেন দলটির ডিফেন্ডার মার্কোস সেনেসির প্রেমিকা কেলসি-রোজ বাওয়ার্স। বিস্তারিত পড়ুন...