জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬। গণিত (অধ্যায়–১): প্যাটার্ন অধ্যায়ের ১৫টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর
· Prothom Alo

গণিত: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়–১
Visit saltysenoritaaz.org for more information.
১. ০, ১, ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১...........
i. সংখ্যাগুলোকে ফিবোনাক্কি সংখ্যা বলে
ii. তালিকায় কোন দুটি ক্রমিক সংখ্যার পার্থক্য পূর্ববর্তী সংখ্যার সমান
iii. তালিকার পরবর্তী ফিবোনাক্কি সংখ্যাটি ৩২
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২. নিচের কোন সংখ্যাটিকে তিনটি ভিন্ন উপায়ে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যায়?
ক. ৫০ খ. ৬৫
গ. ১০০ ঘ. ৩২৫
৩. ১, ৩, ৫, ৭,......,৩১ সংখ্যাগুলো—
i. মৌলিক সংখ্যা ii. বিজোড় সংখ্যা
iii. সংখ্যাগুলোর যোগফল ২৫৬
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪. স্বাভাবিক জোড় সংখ্যার প্যাটার্নকে কোন রাশি দ্বারা প্রকাশ করা হয়?
ক. ২ক + ১ খ. ২ক - ১
গ. ২ক + ২ ঘ. ২ক
৫. ৫-এর গুণিতকের একক স্থানীয় অঙ্ক কী থাকে?
ক. ১ বা ৫ খ. ০ বা ১
গ. ০ বা ৫ ঘ. ২ বা ৫
৬. ৩০ থেকে ৭৫–এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি?
ক. ৯টি খ. ১০টি
গ. ১১টি ঘ. ১২টি
৭. ৪ক-৩ রাশিটির কততম পদ ৩৩?
ক. ৭ম খ. ৮ম
গ. ৯ম ঘ. ১০ম
৮. প্রথম ৬টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল কত?
ক. ৪২ খ. ৩৬
গ. ৩০ ঘ. ২৫
৯. ০, ১, ১, ২, ৩, ৫, ৮, ১৩,........ কোন ধরনের সংখ্যা প্যাটার্ন?
ক. ধারাবাহিক খ. ফিবোনাক্কি
গ. বিজোড় ঘ. মৌলিক
১০. ১ + ২ + ৩ + ৪ +............+ ৪০ = ?
ক. ৭৫০ খ. ৭৬০
গ. ৮০০ ঘ. ৮২০
১১. -২, ২, ০, ২, ২, ৪,.............তালিকার পরবর্তী দুটি সংখ্যা কোনটি?
ক. ৫, ৬ খ. ৬, ৮
গ. ৬, ১০ ঘ. ৮, ১০
১২. স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে—
i. ৩ক + ১ রাশিটির ১০তম পদ ৩১ ii. ৩ ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক
সংখ্যা ১৫
iii. ১ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৫টি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩. ২৬০ কত ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা?
ক. ৫ খ. ৬
গ. ৭ ঘ. ৮
১৪. দুটি ভিন্ন অঋণাত্মক পূর্ণসংখ্যার বর্গের সমষ্টি—
i. ২৫ ii. ১৬
iii. ১০
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫. ২৬ সংখ্যাটিকে দুটি ভিন্ন মৌলিক সংখ্যার সমষ্টিরূপে কতভাবে প্রকাশ করা যায়?
ক. ০ খ. ১
গ. ২ ঘ. ৩
সঠিক উত্তর
১. ক ২. ঘ ৩. গ ৪. ঘ ৫. গ ৬. গ ৭. গ ৮. খ ৯. খ ১০. ঘ ১১. গ ১২. ক ১৩. ঘ ১৪. ঘ ১৫. গ
মো. ফারুক হোসেন, সিনিয়র শিক্ষক
বাংলাদেশ ব্যাংক উচ্চবিদ্যালয়, মতিঝিল, ঢাকা