বিড়াল না কুকুর, কে বেশি বুদ্ধিমান

· Prothom Alo

কুকুর আর বিড়াল দুটোই মানুষের খুব প্রিয় পোষা প্রাণী। এদের যাঁরা পোষেন, তাঁরা প্রায় ভাবেন, তাঁদের পোষা প্রাণীটিই হয়তো সবচেয়ে চালাক। কিন্তু কুকুর আর বিড়ালের মধ্যে আসলে কার বুদ্ধি বেশি?

Visit grenadier.co.za for more information.

বিজ্ঞানীরা বলছেন, এই প্রশ্নের উত্তর দেওয়া এত সহজ নয়। কুকুরের মন ও বুদ্ধি নিয়ে গবেষণাকারী বিশেষজ্ঞ আলেকজান্দ্রা হোরোউইটজ জানান, গবেষকেরা কোনো প্রাণীর সরাসরি বুদ্ধিমত্তা মেপে দেখেন না। তাঁরা মূলত দেখেন একটি প্রাণী কীভাবে কোনো বিষয় শেখে, মনে রাখে বা ব্যবহার করে।

বিশেষজ্ঞদের মতে, দুটি আলাদা জাতের প্রাণীর বুদ্ধির তুলনা করা ঠিক নয়। সহজ কথা হলো, বিড়ালের বেঁচে থাকা বা শিকার করার জন্য যেসব বুদ্ধি দরকার, সেগুলোতে বিড়াল খুব ওস্তাদ। আবার কুকুরের জীবনধারা ও স্বভাবের জন্য যেসব বুদ্ধি দরকার, সেগুলোতে কুকুর দক্ষ।

তাই কুকুর ও বিড়ালের মধ্যে কে বেশি বুদ্ধিমান—এই তুলনা করার কোনো মানে হয় না। গবেষক ব্রায়ান হেয়ারও এই একই কথা জানিয়েছেন।

অধ্যাপক ব্রায়ান হেয়ারের মতে, কুকুর নাকি বিড়াল বেশি বুদ্ধিমান—এ প্রশ্নটি হলো হাতুড়ি আর স্ক্রু ড্রাইভারের মধ্যে কোনটি ভালো তা জানার চেষ্টা করার মতো। কাজের ওপর ভিত্তি করেই ঠিক হয় কোনটি ভালো।

কুকুর পেছনের পা দিয়ে মাটিতে লাথি দেয় কেন

বিজ্ঞানীরা জানান, প্রাণীর বুদ্ধিমত্তাকে মূলত তিনটি ভাগে ভাগ করা যায়। সমস্যা মেটানোর ক্ষমতা, কোনো ঘটনা থেকে শেখার দক্ষতা এবং সামাজিক বুদ্ধিমত্তা।

মুখ চেনার চেয়ে গন্ধ ও শব্দকে বেশি গুরুত্ব দেয় বিড়াল

অনেকে মনে করে বিড়াল মানুষকে গুরুত্ব দেয় না। তবে বিশেষজ্ঞরা বিড়াল নিয়ে গবেষণা করে জানান, এদের সামাজিক বুদ্ধিমত্তা অনেক বেশি, যা প্রায় কুকুরের কাছাকাছি। বিড়াল নিজের ডাকনাম চিনতে পারে এবং মানুষের কাছে থাকতে পছন্দ করে। ২০১৯ সালের এক গবেষণায় দেখা যায়, কোনো মানুষ বিড়ালের দিকে খেয়াল ও যত্ন নিলে বিড়ালটিও তার সঙ্গে বেশি সময় কাটায়।

কুকুর ও বিড়ালের বুদ্ধি সরাসরি তুলনা করার একটি পরীক্ষায় দেখা গেছে, মানুষের হাতের ইশারা বুঝে গোপন খাবার খুঁজে বের করার কাজে কুকুর ও বিড়াল দুজনই সমান।

তবে কুকুর ও বিড়ালের আচরণের এই পার্থক্যের প্রধান কারণ হলো মানুষের সঙ্গে এদের পুরোনো সম্পর্কের ধরন। হাজার হাজার বছর ধরে মানুষ আর কুকুর একসঙ্গে কাজ ও শিকার করে এসেছে। তাই মানুষের মনোযোগ কাড়া বা কোনো দরকারে মানুষের কাছে সাহায্য চাওয়া কুকুরের অভ্যাসে পরিণত হয়েছে।

অন্যদিকে, বিড়াল চিরকালই নিজের মতো স্বাধীনভাবে থাকতে পছন্দ করে। এরা নিজেদের কাজ নিজেরাই করতে ভালোবাসে। তাই খাবার বা আদর পাওয়ার জন্য কুকুর যেভাবে ডাকাডাকি করে বা মানুষের পেছনে পেছনে ঘোরে, বিড়াল তেমনটা করে না। এরা নিজেদের মেজাজেই চলতে স্বাচ্ছন্দ্য বোধ করে।

একটি সাধারণ ধারণা হলো, যার মস্তিষ্ক যত বড়, তার বুদ্ধিও তত বেশি। এই নিয়ম সত্যি হলে কুকুর স্বাভাবিকভাবেই বিড়ালের চেয়ে এগিয়ে থাকত।

কুকুর কেন বিড়াল দেখলে তাড়া করে

অধ্যাপক ব্রায়ান হেয়ার এবং অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের গবেষক ইভান ম্যাকলিন বিশ্বজুড়ে ৫০ জনেরও বেশি গবেষককে সঙ্গে নিয়ে একটি পরীক্ষা চালান। ২০১৪ সালে প্রকাশিত এই গবেষণায় পাখি, বানর, হাতি ও কুকুরসহ মোট ৫৫০টি প্রজাতির ওপর পরীক্ষা করা হয়।

কুকুরপ্রেমীরা নিশ্চয়ই ভেজা কুকুরের শরীর ঝাঁকানোর সঙ্গে পরিচিত

বিজ্ঞানীরা প্রাণীদের নিজেকে ধরে রাখার ক্ষমতা বা আত্মসংযম মেপে দেখতে চেয়েছিলেন। মানুষের বাচ্চাদের ওপর চালানো বিখ্যাত ‘মার্শমেলো পরীক্ষা’র মতো এই পরীক্ষাটি করা হয়। পরীক্ষায় দেখা যায়, প্রাণীর মস্তিষ্ক যত বড়, এর আত্মনিয়ন্ত্রণ করার ক্ষমতা তত বেশি। আর নিজেকে সামলে রাখতে পারা বুদ্ধিমান হওয়ার একটি বড় লক্ষণ।

তবে এই গবেষণায় একটি সমস্যা ছিল। পরীক্ষায় কোনো বিড়ালকে রাখা হয়নি। তাই বিড়ালের মস্তিষ্ক ছোট বলে এরা এই পরীক্ষায় খারাপ করত কি না, তা নিশ্চিত করে বলা যায় না।

গবেষক ক্রিস্টিন ভিটালের মতে, বুদ্ধির বিচারে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ। আমরা কুকুর ও বিড়ালের সঙ্গে কেমন আচরণ করি। মানুষ সাধারণত কুকুরকে ছোটবেলা থেকেই নানা প্রশিক্ষণ দেয়, বাইরে ঘুরতে নিয়ে যায় এবং অন্য সবার সঙ্গে মেশায়। কিন্তু বিড়ালের ক্ষেত্রে মালিকেরা এসব সামাজিক যোগাযোগের সুযোগ কম দেন।

তাহলে শেষ পর্যন্ত কে জিতল? সত্যি বলতে, এই প্রশ্নের নির্দিষ্ট কোনো বিজয়ী নেই। কুকুর আর বিড়ালকে একই মাপে মেপে তুলনা করাটা ঠিক নয়। কারণ, নিজেদের মতো করে দুটি প্রাণীই কিন্তু দারুণ বুদ্ধিমান। কুকুর যেমন কথা শুনে কাজ করতে আর মানুষের সঙ্গে মেলামেশা করতে ওস্তাদ, বিড়াল আবার স্বাধীনভাবে নিজের বুদ্ধিতে চলতে পারদর্শী। মানুষ আর প্রাণীর এই সুন্দর সম্পর্কের জায়গায় এরা দুজনই সমান সেরা পোষা প্রাণী। আর এদের আলাদা এই বুদ্ধিমত্তা সত্যিই প্রশংসার দাবি রাখে।

সূত্র: লাইভ সায়েন্সমাদ্রিদ পুলিশের ভাইরাল কুকুর পনচো

Read full story at source