আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে বাংলাদেশের তিন ব্রোঞ্জপদক জয়

· Prothom Alo

কাজাখস্তানের রাজধানী আস্তানায় অনুষ্ঠিত তৃতীয় আন্তর্জাতিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াড (আইওএআই ২০২৬)-এ তিনটি ব্রোঞ্জ পদক পেয়েছে বাংলাদেশ। পদকজয়ীরা হলেন কুমিল্লার হোমনা আদর্শ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির লাবিব শাহরিয়ার, মৌলভীবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণির মো. সাইদুজ্জামান আরাফ এবং নটর ডেম কলেজের একাদশ শ্রেণির মোবতাসিম চৌধুরী প্রিয়ম। দলের চতুর্থ সদস্য ছিলেন মানিকগঞ্জের মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির অনন্য যারিফ আকন্দ। দলটির নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রযুক্তি ইনস্টিটিউটের (আইআইটি) অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন।

এবারের অলিম্পিয়াডে ১০৭টি দেশের ৪৩৭ জন প্রতিযোগী অংশ নেন। ২ আগস্ট উদ্বোধনের পর ৪ ও ৬ আগস্ট দুটি একক মেশিন লার্নিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিদিন ছয় ঘণ্টায় তিনটি করে সমস্যা সমাধান করতে হয় প্রতিযোগীদের। ৭ আগস্ট সমাপনী অনুষ্ঠানে ফলাফল ঘোষণা করা হয়।

Visit grenadier.co.za for more information.

১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের রেজিস্ট্রেশন শুরুআন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে বাংলাদেশ দল

দলনেতা ড. বি এম মইনুল হোসেন বলেছেন, প্রথম আইওএআইয়ে বাংলাদেশ কোনো পদক পায়নি। গত বছর চীনে অনুষ্ঠিত দ্বিতীয় আসরে পেয়েছিল দুটি ব্রোঞ্জ। এবার তিনটি ব্রোঞ্জ অর্জন বাংলাদেশের ধারাবাহিক উন্নতির প্রমাণ। তবে আরও ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা বাড়ানোর ওপর জোর দেন তিনি।

বাংলাদেশ এআই অলিম্পিয়াডের কার্যক্রম শুরু হয় গত এপ্রিল মাসে। মে মাসে দেশের বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক পর্ব এবং ১৬ মে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) জাতীয় পর্ব অনুষ্ঠিত হয়। জাতীয় সিলেকশন ক্যাম্পের পর আইওএআইয়ের জন্য চার সদস্যের দল নির্বাচন করা হয়। পরে প্রায় দুই মাস অনলাইন মেন্টরিং ও প্রশিক্ষণ দেওয়া হয়।

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) বাংলাদেশ এআই অলিম্পিয়াডের আয়োজক। এবারের দলের কোচ ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ড. মোহাম্মদ আজম খান এবং একাডেমিক কোঅর্ডিনেটর ছিলেন তাসনিম মাহফুজ নাফিস। আয়োজনে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পাশাপাশি ম্যাগাজিন পার্টনার হিসেবে ছিল বিজ্ঞানচিন্তা ও কিশোর আলো।

পরমাণু কী, কেন, কীভাবে

Read full story at source