রোনালদোর বিয়ের গুজবে গির্জায় ভিড়, এরপর যা হলো
· Prothom Alo

ক্রিস্টিয়ানো রোনালদোর বিয়ে বলে কথা!
দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করবেন পর্তুগিজ তারকা, ভেন্যুও জানা। এমন খবর শুনে কি আর ঘরে বসে থাকা যায়? শত শত মানুষ তাই ক্যামেরা ও মুঠোফোন হাতে ছুটে গেলেন পর্তুগালের মাদেইরার ফুনশালের ক্যাথেড্রালের সামনে। কিন্তু বর-কনে এলেন ঠিকই, তবে তাঁরা রোনালদো ও জর্জিনা নন!
Visit biznow.biz for more information.
স্থানীয় সময় শনিবার বিকেলে ফুনশাল ক্যাথেড্রালের সামনে জড়ো হওয়া মানুষ অপেক্ষায় ছিলেন পর্তুগাল অধিনায়ককে একঝলক দেখার জন্য। ইউরোপের কয়েকটি সংবাদমাধ্যমে রোনালদো ও জর্জিনার বিয়ের তারিখ ও স্থান নিয়ে খবর প্রকাশের পরই এই ভিড়। শেষ পর্যন্ত তাদের হতাশই হতে হয়েছে।
সেদিন ক্যাথেড্রালে বিয়ে করেছেন নিকোল ও ফাবিও নামের দুজন। নিকোলের প্রবেশের সময় রাস্তার দুই পাশে ভিড় করে ছিলেন শত শত কৌতূহলী মানুষ। তবে কনে দেখে তাদের ভুল ভাঙে।
বিষয়টি পরে নিশ্চিত করেছে ফুনশাল ক্যাথেড্রালও। সামাজিক যোগাযোগমাধ্যমে নিকোল ও ফাবিওকে অভিনন্দন জানিয়ে দেওয়া এক পোস্টে তারা লিখেছে, রোনালদোকে ঘিরে তৈরি হওয়া গুঞ্জনে বাইরে অনেক সাংবাদিক ও পর্যটকের ভিড় হয়েছিল। আরেক পোস্টে ক্যাথেড্রাল কর্তৃপক্ষ জানিয়েছে, এমন পরিস্থিতি তারা আগে কখনো দেখেনি। এত মানুষের ভিড়ের কারণে নিকোলের জন্য গির্জায় ঢোকাই কঠিন হয়ে পড়েছিল।
রোনালদো–জর্জিনা নন, বিয়ে করেছেন নিকোল ও ফাবিওগুজবটির সূত্র অবশ্য বেশ জোরালোই ছিল। ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান সম্প্রতি খবর প্রকাশ করে, শনিবার মাদেইরায় রোনালদো ও জর্জিনার বিয়ে হবে। শুধু তারিখ বা স্থান নয়, বিয়ের সময়, ফুনশালের স্যাভয় প্যালেসে অনুষ্ঠান এবং অতিথিদের সম্ভাব্য তালিকা নিয়েও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছিল। আরও কিছু গণমাধ্যম এই খবর দিয়েছিল।
কিন্তু বাস্তবে দেখা গেল, পুরোটাই গুজব।
বিপাশা বসু থেকে কার্ডাশিয়ান—জর্জিনা আসার আগে রোনালদোর যত প্রেমিকারোনালদোর পরিবারের পক্ষ থেকেও গুঞ্জনটি উড়িয়ে দেওয়া হয়েছিল। তাঁর বোন এলমা আভেইরো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তোলেন, রোনালদো নিজেই যখন বিয়ের ঘোষণা দেননি, তখন মানুষ কেন ধরে নিচ্ছে তিনি বিয়ে করতে যাচ্ছেন?
রোনালদো নিজেও বিষয়টি নিয়ে বেশ মজা করেছেন। মাদেইরার একটি সংবাদমাধ্যমের ইনস্টাগ্রামে প্রকাশিত ক্যাথেড্রালের বাইরের ভিড়ের ছবি দেখে হাসির ইমোজি দিয়েছেন আল নাসর তারকা।
মাদেইরা জার্নালের ইনস্টাগ্রাম পেজে গির্জায় ভিড়ের খবরে হাসির ইমোজি রোনালদোরজর্জিনাও বুঝিয়ে দিয়েছেন, সেদিন তাঁর বিয়ে হওয়ার প্রশ্নই নেই। বিয়ের সম্ভাব্য সময়ের কাছাকাছি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ছবি পোস্ট করেন, যেখানে তাঁকে দেখা যায় একেবারেই সাধারণ পোশাকে।
অর্থাৎ রোনালদো-জর্জিনার বিয়ের খবরটি শেষ পর্যন্ত গুজবই প্রমাণিত হয়েছে। তবে গুজবের কারণে নিকোল ও ফাবিওর বিয়েটা হয়ে গেছে একটু অন্য রকম। তাঁদের অতিথিদের সঙ্গে যোগ হয়েছিল রোনালদোর বিয়ে দেখতে আসা শত শত অপরিচিত মানুষ।
এক অতিথি স্থানীয় সংবাদমাধ্যম দিয়ারিও দে নতিসিয়াস দা মাদেইরাকে মজা করে বলেছেন, ‘আমাদের তো মনে হচ্ছে আমরা তারকা হয়ে গেছি।’
রোনালদো ও জর্জিনার অবশ্য বিয়ের পরিকল্পনা আছে। গত বছরের আগস্টে তাঁদের বাগ্দান হয়। তবে কবে বিয়ে করবেন, তা এখনো জানাননি দুজন।
রোনালদোর প্রেমিকারা