ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে পুলিশকে গুলি, পাল্টা গুলিতে একজন গুলিবিদ্ধ, আটক ২
· Prothom Alo

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানের সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ার পর পাল্টা গুলিতে জসিম (২৪) নামের এক তরুণ গুলিবিদ্ধ হয়েছেন। আজ শনিবার বেলা সোয়া তিনটার দিকে ফতুল্লার ইসদাইর রেলস্টেশনের পাশে আরবান স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
Visit aportal.club for more information.
এ ঘটনায় গুলিবিদ্ধ জসিমসহ দুজনকে আটক করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়েছে। অভিযানে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। পুলিশের তিন সদস্য ও গুলিবিদ্ধ জসিমকে শহরের খানপুরের ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন ইসদাইর এলাকার রেজ্জাক বাহিনীর প্রধান রেজ্জাকের ছেলে জসিম এবং একই এলাকার আবদুস সালামের ছেলে মোহন (২৩)। তাঁরা দুজন মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ইসদাইর রেলস্টেশনের পাশে আরবান স্কুলের সামনে সাত থেকে আটজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারে অভিযান চালায় ফতুল্লা থানা-পুলিশের একটি দল। এ সময় অভিযানে থাকা পুলিশ সদস্যদের লক্ষ্য করে অস্ত্রধারী ব্যক্তিরা কয়েকটি গুলি ছোড়েন। এ সময় ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক ও নন্দন চন্দ্র সরকার পাল্টা আটটি গুলি ছোড়েন। একপর্যায়ে জসিমের ঊরুতে গুলি লাগে। পরে তাঁকে আটক করার পাশাপাশি মোহনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন জব্দ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী প্রথম আলোকে বলেন, মাদকবিরোধী অভিযানে পুলিশকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছুড়লে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে এক অস্ত্রধারী ঊরুতে গুলিবিদ্ধ হন। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ফতুল্লায় অভিযানে গিয়ে মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের গোলাগুলি, আহত ৮এর আগে গত ২ এপ্রিল ইসদাইরের ৫২ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে ৫৩টি গুলিসহ রেজ্জাক বাহিনীর প্রধান রেজ্জাক ও তাঁর ছেলে ওয়াসিমকে গ্রেপ্তার করে পুলিশ। রেজ্জাকের বিরুদ্ধে হত্যা, অপহরণ, মাদক, চাঁদাবাজিসহ ১২টি মামলা আছে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক ও অস্ত্র আইনে মামলা করে। বর্তমানে রেজ্জাক জামিনে থাকলেও তাঁর ছেলে ওয়াসিম কারাগারে আছেন।