মস্তিষ্কের ব্যায়াম, গান আর মিউজিক ওয়ার্কশপের কিআড্ডা

· Prothom Alo

আড্ডা দিতে আর মনের সুখে গান গাইতে কার না ভালো লাগে! কিআড্ডা ১১৩ ছিল এমনই এক আয়োজন। শুরুতেই কিশোর আলোর পাতা উল্টে কার কী ভালো লেগেছে এবং সাম্প্রতিক সময়ে আর কী কী ঘটেছে, তা নিয়ে চলে আলোচনা। আর্জেন্টিনা-ব্রাজিলের ফুটবল খেলা, কিশোর আলোয় ছাপা হওয়া বিস্কুট নিয়ে আলোচনাসহ নানা বিষয়ে আলাপ চলে। আয়োজনটিকে মূলত তিন পর্বে সাজানো হয়।

আড্ডার প্রথম পর্বটি ছিল মস্তিষ্কের ব্যায়াম নিয়ে। সাধারণত মস্তিষ্ক ভালো রাখতে অনেকেই বেশি বেশি বই পড়ে। কেউ বা আয়োডিনযুক্ত লবণ খায়। মস্তিষ্কের সক্ষমতা নিয়ে ছিল প্রথম পর্ব। অতিথি ফারহাদ হকের স্টার্টআপ 'ব্রেইন ফরোয়ার্ড'। তিনি মস্তিষ্কের ব্যায়াম বিষয়ক কার্যক্রম পরিচালনা করেন। তিনি জানান, সামুদ্রিক মাছ কম খাওয়া এবং দিনে ছয় ঘণ্টার বেশি স্ক্রিন টাইমের কারণে অনেকেরই মনোযোগের ঘাটতি বা অ্যাটেনশন ডেফিসিয়েন্সি দেখা দিচ্ছে। এ থেকে মুক্তির উপায় হিসেবে তিনি 'ব্রেইন বায়োহ্যাকিং' ব্যায়ামের কথা বলেন। মস্তিষ্কের ডান ও বাম অংশ নিয়ে গবেষণার জন্য রজার ডব্লিউ স্পেরি নোবেল পেয়েছিলেন, সে কথাও উঠে আসে তাঁর আলোচনায়। জাপানি স্নায়ুবিজ্ঞানীদের তৈরি করা ১২-১৪টি ওয়ার্মআপ ব্যায়ামের মধ্যে 'ওয়ান বাই ফোর ফিঙ্গার মুভমেন্ট', 'ডাকবিল' আর 'ওকে এক্সারসাইজ'-এর মতো মজার সব ব্যায়াম শেখান ফারহাদ হক। এ ছাড়া পরীক্ষা বা বিপদের সময় নিজেকে ঠান্ডা রাখতে ব্রেইন ওয়েভকে আলফা লেভেলে আনার দারুণ এক কৌশলও শেখান তিনি। চার সেকেন্ড শ্বাস নেওয়া, শ্বাস ধরে রাখা, ছাড়া এবং আবার ধরে রাখার এই 'ডিপ ব্রিদিং' পদ্ধতিটি চার-পাঁচ মিনিট চর্চা করার পরামর্শ দেন তিনি। পাশাপাশি আমাদের অপ্রধান হাত দিয়ে কাজ করে মস্তিষ্কের দুই পাশের কর্মক্ষমতা বাড়ানোর কৌশলও শেখে কিআড্ডার অংশগ্রহণকারীরা।

Visit somethingsdifferent.biz for more information.

৫৫ ঘণ্টায় ১৬০ কিলোমিটার সাঁতরে রেকর্ড গড়লেন পোলিশ সাঁতারু

এরপর আড্ডায় আসেন ‘চিৎকার’ ব্যান্ডের ভোকাল পদ্ম। তিনি কিশোর আলোর জন্য পরীক্ষামূলক গান তৈরি করছেন। তিনি বিভিন্ন গান গেয়ে সবার মত জানতে চান, কোন ধারার গান কিআ পাঠকদের । ছিল ‘যতদূর যেতে চাও ততদূর তোমার’সহ আরও কিছু মৌলিক গান। এরপর কিশোর আলোর সভায় নতুন যারা এসেছে, তাঁদের অভিজ্ঞতা, কিশোর আলো কবে থেকে পড়ছে, কীভাবে এখানে এল, তা নিয়ে চলে আলোচনা। পর্বটি পরিচালনা করেন কিশোর আলোর নির্বাহী সম্পাদক আদনান মুকিত।

এরপর ছিল মিউজিশিয়ান শেখ সালেকীনের পরিচালনায় মিউজিক ওয়ার্কশপ। ছন্দে ছন্দে তালি বাজানো আর নিজের নাম বলার মধ্য দিয়ে শুরু হয় মিউজিক কর্মশালা। সেখানে ব্রিটিশ রীতিতে মিউজিকের টাইম ভ্যালু, যেমন– ৪ বিটের সেমি ব্রিভ, ২ বিটের মিনিম, ১ বিটের ক্রচেট আর হাফ বিটের কোয়েভার শেখান তিনি। এরপর মিউজিশিয়ান সামিত মঞ্জুর গিটার বাজিয়ে কোল্ডপ্লের বিখ্যাত 'ফিক্স ইউ' গানটি গেয়ে শোনান।

সবশেষে ছিল সবার প্রিয় কিআ কুইজ পর্ব। 'বিস্কুট' শব্দটি কোথা থেকে এসেছে, এমন মজার প্রশ্নে কুইজ জমে ওঠে। সঠিক উত্তর দেওয়া বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় দারুণ সব পুরস্কার। আড্ডার ফাঁকেই জানা যায় অবাক করা এক কথা। কেবল গানের এই কর্মশালা করবেন বলে একজন পাঠক ছুটে এসেছেন খুলনা থেকে! দিনভর দারুণ এই আড্ডার স্মৃতি ধরে রাখতে সবার একসঙ্গে ছবি তোলার মধ্য দিয়ে শেষ হয় আগস্টের এই জমজমাট কিআড্ডা।

আয়োজন সঞ্চালনা করেন কিশোর আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক আহমাদ মুদ্দাসসের।

সিট পছন্দ দেখে বলে দেওয়া যায় ব্যক্তিত্বের ধরন

Read full story at source