অটোরিকশাকে মাইক্রোবাসের ধাক্কা, বিএনপি নেতা নিহত, আহত ইউপি চেয়ারম্যান
· Prothom Alo

নোয়াখালীর সেনবাগ উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছেন আরও দুজন। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার কেশারপাড় ইউনিয়নের রাস্তার মাথা এলাকায় সেনবাগ সোনাইমুড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মোশারফ হেসেন মজুমদার (৫৫)। তাঁর বাড়ি কেশারপাড় ইউনিয়নে। তিনি ইউনিয়ন বিএনপির সহসভাপতি পদে ছিলেন। আহত ব্যক্তিদের একজন আবদুল হক ওরফে সুমন। তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আহত অপরজন অটোরিকশার চালক। তাঁর নাম জানা যায়নি। দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Visit betsport.cv for more information.
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ইউপি কার্যালয় থেকে বের হয়ে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে কানকির হাটের দিকে যাচ্ছিলেন আবদুল হক ও মোশাররফ হোসেন মজুমদার। রাস্তার মাথা এলাকায় পৌঁছার পর একটি মাইক্রোবাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশাটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। অটোরিকশার চালক ও দুই যাত্রী আহত হন। তাঁদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় নেওয়ার পথে মোশারফ হোসেনের মৃত্যু হয়েছে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার শনিবার রাতে প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। তবে চালককে আটক করা সম্ভব হয়নি। নিহত ব্যক্তির পরিবারের অভিযোগের আলোকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।