আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের

· Prothom Alo

কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজার গাড়িবহরে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

Visit turconews.click for more information.

গতকাল শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া শহরের ছয় রাস্তা মোড়ে হামলার ঘটনাটি ঘটে। হামলার জন্য গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের দায়ী করেছে কুষ্টিয়া জেলা জামায়াত। হামলার ঘটনার নিন্দা–প্রতিবাদ জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বিবৃতি দেন। তাঁর বিবৃতিটি গতকাল দিবাগত রাতে জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা হয়।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, আমির হামজাকে হত্যার উদ্দেশ্যে তাঁর গাড়িবহরে গণ অধিকার পরিষদের সন্ত্রাসীরা অতর্কিত ও বর্বরোচিত হামলা করেছে। হামলায় আমির হামজা, তাঁর পরিবারের সদস্য, সফরসঙ্গীসহ সাতজন মারাত্মকভাবে আহত হয়েছেন। পুলিশের উপস্থিতিতে একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর এ ধরনের নগ্ন–পরিকল্পিত হামলা অত্যন্ত উদ্বেগজনক। হামলার ঘটনাটি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ।

সম্ভাব্য বিশৃঙ্খলার বিষয়ে আমির হামজা আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছিলেন বলে বিবৃতিতে উল্লেখ করেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, তা সত্ত্বেও ঘটনাস্থলে পুলিশের নিষ্ক্রিয় ও নীরব ভূমিকা অত্যন্ত দুঃখজনক। পুলিশ যদি সময়মতো কঠোর ও সতর্ক ভূমিকা পালন করত, তাহলে সন্ত্রাসীরা এমন দুঃসাহস দেখাতে পারত না।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের বিবৃতি

জামায়াতের সেক্রেটারি জেনারেল তাঁর বিবৃতিতে আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন। এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে নিরপেক্ষ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

কুষ্টিয়ায় আমির হামজার গাড়িতে হামলা, ভাঙচুর

Read full story at source