নাজমুলদের ফোন করেছেন প্রধানমন্ত্রী, কী বলেছেন

· Prothom Alo

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয়ের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা হয়েছে অধিনায়ক নাজমুল হোসেনের। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ে নাজমুলদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।

২৩ বছর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে গেছে বাংলাদেশ। ঘটনাটা এমনিতেই স্মরণীয়। কিন্তু ৯ উইকেটের অবিশ্বাস্য জয়ে উপলক্ষটা আরও বেশি রাঙিয়েছে বাংলাদেশ। নাজমুলের চোখে, দেশের ক্রিকেটে এটাই সবচেয়ে বড় জয়। সেই অর্জনের পর স্বাভাবিকভাবেই অভিনন্দের জোয়ারে ভাসছেন বাংলাদেশের ক্রিকেটাররা।

Visit casino-promo.biz for more information.

জয়ের পর বাংলাদেশের খেলোয়াড়েরা মাঠে থাকতেই তাঁদের ফোন করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দলের ম্যানেজার নাফিস ইকবালের ফোনে ভিডিও কলে ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হয়েছে, সংবাদ সম্মেলনে এসে তা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের কথা হয়েছে। আমাদের অভিনন্দন জানিয়েছেন। আমাদের শরীরের কী অবস্থা, ওটারও খোঁজখবর রেখেছেন যে আমরা ভালো আছি কি না।’

সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল

এই শতাব্দীতে এখনো ভারত ছাড়া কোনো এশিয়ার দল অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে হারাতে পারেনি। বাংলাদেশ প্রায় পুরো ম্যাচে দাপট দেখিয়েই জিতেছে। এমন জয়ের পর প্রধানমন্ত্রী ছাড়াও আরও অভিনন্দন পেয়েছেন ক্রিকেটাররা।

বাংলাদেশের ‘বিপদের বন্ধু’ মিরাজকে মনে রাখবে অস্ট্রেলিয়া

অধিনায়ক নাজমুল বলেছেন, ‘আমাদের বোর্ড সভাপতি ফোন করেছেন, অভিনন্দন জানিয়েছেন, উনি অনেক খুশি। পাশাপাশি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও ফোন করেছিলেন, উনার সঙ্গে কথা হয়েছে। অভিনন্দন জানিয়েছেন। ’

বাংলাদেশের জয়ের পর খেলোয়াড়দের উদ্‌যাপন

জয়ের মুহূর্তটা যে বিশেষ, সেটিও বলেছেন নাজমুল, ‘আমাদের এখানে এই মোমেন্টগুলো স্পেশাল ছিল, ভালো লেগেছে ও আমি খুশি যে সবাই আমাদের এই জয়টা উপভোগ করছেন এবং আমি মনে করি যে দেশের মানুষ অনেক খুশি।’

ডারউইনে বাংলাদেশের ইতিহাস, চার দিনেই টেস্ট জয়

Read full story at source