দুই মামলায় কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স মামুনের জামিন
· Prothom Alo

রাজধানীর ভাটারা থানায় পৃথক দুই মামলায় জামিন পেয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আবদুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন।
Visit grenadier.co.za for more information.
আজ রোববার মামুনের এই জামিন মঞ্জুর করেন ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। মামুনের আইনজীবী পলাশ চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করেন।
টিকটকার প্রিন্স মামুন আবার গ্রেপ্তারআইনজীবী পলাশ চন্দ্র রায় বলেন, যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধরের মামলায় মামুনের জামিন মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকি। এক হাজার টাকা মুচলেকা এবং পুলিশের প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত এই মামলায় মামুনের জামিন মঞ্জুর করা হয়েছে। অন্যদিকে ফেসবুক লাইভে এসে আত্মহত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় মামুনের জামিন মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম। দুই মামলায় জামিন মঞ্জুর হওয়ায় মামুনের কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই।
স্ত্রীর মামলায় কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স মামুন কারাগারেগত মাসে ভাটারা থানায় মামলা দুটি করেন মামুনের স্ত্রী। মামুনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
ধর্ষণ মামলায় টিকটকার প্রিন্স মামুন কারাগারে