ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক: এআই ক্যামেরার প্রথম ২৪ ঘণ্টায় কত মামলা হলো
· Prothom Alo

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই প্রযুক্তিনির্ভর স্বয়ংক্রিয় জরিমানাব্যবস্থা (অটো ফাইন সিস্টেম) চালুর প্রথম ২৪ ঘণ্টায় ৪৪১টি যানবাহনের বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে ৩৯৯টি মামলা হয়েছে নির্ধারিত গতিসীমার চেয়ে বেশি গতিতে গাড়ি চালানোর অভিযোগে। এ ছাড়া উল্টো পথে গাড়ি চালানোর অভিযোগে মামলা হয়েছে ২৯টি এবং ১৩টি মামলা বাতিল করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে এ ব্যবস্থা চালুর পর থেকে আজ বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত এসব মামলা করা হয়। হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার শাহীনুর আলম খান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
Visit playerbros.org for more information.
মহাসড়কে এআই ক্যামেরার কারণে চাঁদাবাজি কমবে: স্বরাষ্ট্রমন্ত্রীশাহীনুর আলম খানের ভাষ্য, এআই প্রযুক্তির অটো ফাইন ক্যামেরা চালুর পর থেকেই চালকেরা সচেতন হয়েছেন। এ কারণে আজ মামলার হার কমেছে।
হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক (এআই) প্রযুক্তির ক্যামেরায় তিন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্তের ব্যবস্থা রাখা হয়েছে। এগুলো হলো নির্ধারিত গতিসীমার চেয়ে বেশি গতিতে গাড়ি চালানো, উল্টো পথে গাড়ি চালানো এবং অবৈধ পার্কিং। তবে প্রথম ২৪ ঘণ্টায় হওয়া ৪৪১টি মামলার বেশির ভাগই অতিরিক্ত গতির কারণে হয়েছে।
ভবিষ্যতে এআই ক্যামেরার মাধ্যমে শনাক্ত করা ট্রাফিক আইন লঙ্ঘনের ধরন আরও বাড়ানো হতে পারে বলে জানান শাহীনুর আলম খান। তিনি বলেন, এতে মহাসড়কে আইন ভঙ্গের ঘটনা আরও কার্যকরভাবে শনাক্ত ও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।