মুঠোফোন ফেরত দেওয়া নিয়ে তর্কাতর্কি, তরুণকে কুপিয়ে হত্যা

· Prothom Alo

বান্দরবান সদর উপজেলার টঙ্কাবতী ইউনিয়নে এক তরুণকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই তরুণের লাশ উদ্ধার করে। এর আগে গতকাল বেলা তিনটার দিকে ঘটনাটি ঘটে।

Visit salonsustainability.club for more information.

নিহত তরুণের নাম মো. নাসির। তিনি কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা। হত্যায় অভিযুক্ত ব্যক্তির নাম মো. মানিক। তিনি ঘটনার পর থেকে পলাতক। তাঁর বাড়ি চট্টগ্রামের পটিয়ায়।

পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, নিহত ও হত্যায় অভিযুক্ত ব্যক্তি দুজনই শ্রমিক। গতকাল টঙ্কাবতীর ব্রিকফিল্ড বাজারের পূর্ব পাশে একটি আমবাগানে তাঁরা দুজনসহ মোট আট শ্রমিক কাজ করছিলেন। এর মধ্যে বেলা তিনটার দিকে মো. মানিকের সঙ্গে মো. নাসিরের তর্কাতর্কি হয়। মানিক দাবি করেন, তাঁর একটি মুঠোফোন ব্যবহার করতে নিয়ে আর ফেরত দিচ্ছেন না নাসির। বিষয়টি নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে মানিক তাঁর হাতে থাকা দা দিয়ে নাসিরের ঘাড়ে উপর্যুপরি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই নাসিরের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টঙ্কাবতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাংইয়ং ম্রো। তিনি বলেন, ঘটনার পর নাসির পালিয়ে যান। রাতে পুলিশ লাশ উদ্ধার করে।

ব্রিকফিল্ড বাজার এলাকাটি জেলা সদর থেকে ২৪ কিলোমিটার দূরে সুয়ালক-লামা সড়কে। নাসিরের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ আজ সকালে বলেন, অভিযুক্ত মানিককে আটক করতে অভিযান চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

Read full story at source