কানাডায় পড়তে এসে পিআর না হলে দেশে ফিরতে হবে

· Prothom Alo

এখন থেকে কানাডায় পড়াশোনা শেষে স্থায়ীভাবে বসবাসের সুযোগ না পেলে ভিসার মেয়াদ শেষ হওয়ার পর নিজ দেশে ফিরে যেতে হবে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের উদ্দেশে এমনই কড়া বার্তা দিয়েছেন দেশটির আলবার্টা প্রদেশের প্রধানমন্ত্রী ড্যানিয়েল স্মিথ।

Visit betsport.cv for more information.

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ড্যানিয়েল স্মিথ বলেন, শিক্ষার্থী ভিসা কানাডায় পড়াশোনার জন্য একটি অস্থায়ী অনুমতি। তাঁর ভাষায়, ‘স্টুডেন্ট ভিসা কানাডায় পড়াশোনার জন্য একটি অস্থায়ী নথি। বিষয়টি সব সময়ই এমন ছিল।’

আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিষয়ে স্মিথ বলেন, আলবার্টার কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো মূলত প্রদেশটির শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠিত। তবে যেখানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সুযোগ রয়েছে, সেখানে তাঁদের শর্তগুলো বুঝে আসা উচিত। পড়াশোনা শেষ করে সেই শিক্ষাকে কাজে লাগিয়ে নিজ দেশে জীবন গড়ার কথাও বলেন তিনি।

বিদেশে পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন কাজ, যেসব বিষয় জানা জরুরি

পোস্ট-স্টাডি ওয়ার্ক পারমিট নিয়ে বিতর্ক

আলবার্টার পোর্টেজ কলেজের কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেছেন, তাঁদের এমন ধারণা দেওয়া হয়েছিল যে নির্দিষ্ট কিছু প্রোগ্রামে পড়াশোনা করলে কানাডায় থেকে কাজ করা যাবে। পরবর্তী সময়ে স্থায়ী বসবাসের সুযোগ তৈরি হবে।

এ নিয়ে শিক্ষার্থীদের প্রত্যাশা ও বাস্তব অভিবাসননীতির মধ্যে পার্থক্য নিয়ে প্রশ্ন উঠেছে। পোর্টেজ কলেজকে ‘ডিপ্লোমা মিল’ হিসেবে বর্ণনা করতে অস্বীকৃতি জানালেও স্মিথ স্বীকার করেছেন, কিছু ক্ষেত্রে শিক্ষার্থীদের কাছে অভিবাসনের সুযোগ এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যা তাঁদের অবাস্তব প্রত্যাশা তৈরি করতে পারে।

ভিসা শেষ হলে দেশে ফেরার কথা স্পষ্ট করলেন স্মিথ

আলবার্টার প্রধানমন্ত্রীর বক্তব্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কানাডায় অবস্থানের বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে। স্মিথ বলেন, কোনো আন্তর্জাতিক শিক্ষার্থী কানাডায় এসে পড়াশোনা শেষে ভিসার মেয়াদ শেষ হলেও যদি স্থায়ী বাসিন্দার মর্যাদা না পান, তাহলে তাঁকে নিজ দেশে ফিরে যেতে হবে।

এদিকে কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব বিষয়ক কর্তৃপক্ষ (আইআরসিসি) শিক্ষার্থীদের অনুমতি ছাড়া কাজ করার বিষয়ে সতর্ক করেছে। নিয়ম ভেঙে কাজ করলে কানাডা থেকে অপসারণ এবং পাঁচ বছর পর্যন্ত কানাডায় প্রবেশে নিষেধাজ্ঞার মতো গুরুতর অভিবাসন-সংক্রান্ত পরিণতি হতে পারে।

স্লোভাকিয়ায় উচ্চশিক্ষা, মিলবে ১৫ হাজার ইউরোর বৃত্তি, যে যে যোগ্যতায় আবেদন

ভর্তি মানেই পিআর নিশ্চয়তা নয়

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কানাডার বর্তমান পরিস্থিতি একটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করছে। তা হলো কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া মানেই পোস্ট-গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট বা স্থায়ী বসবাসের নিশ্চয়তা নয়।

আইআরসিসি শিক্ষার্থীদের কানাডায় যাওয়ার আগে প্রতিষ্ঠান ও নির্দিষ্ট শিক্ষাক্রমটি পিজিডব্লিউপির যোগ্য কি না, তা যাচাই করার পরামর্শ দেয়। একই সঙ্গে যেসব পরামর্শক, নিয়োগকারী বা শিক্ষাপ্রতিষ্ঠান ‘নিশ্চিতভাবে’ পিআর পাওয়ার প্রতিশ্রুতি দেয়, তাদের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ফলে কানাডায় উচ্চশিক্ষার পরিকল্পনা করা শিক্ষার্থীদের জন্য শুধু ভর্তি নিশ্চিত করাই যথেষ্ট নয়। কানাডায় যাওয়ার আগেই ভবিষ্যতে পিআর আবেদনের ক্ষেত্রে শর্ত সম্পর্কে ভালোভাবে যাচাই করা জরুরি।

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হচ্ছে ২ সেপ্টেম্বর, ক্লাস ২৩ সেপ্টেম্বর, জেনে নিন সব তথ্য

Read full story at source