শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত

· Prothom Alo

শিক্ষার্থীদের স্কুলে নিয়মিতকরণ ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে উঠান বৈঠক করেছে বাবুডাইং আলোর পাঠশালা। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের কোল ক্ষুদ্র জাতিসত্তা অধ্যুষিত বাবুডাইং গ্রামের একটি বাড়ির উঠানে গত বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টাব্যাপী এ বৈঠকে বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থীদের অভিভাকরা অংশ নেয়। এসময় অভিভাকদের সঙ্গে কথা বলেন চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, সহকারী প্রধান শিক্ষক (প্রাথমিক) লুইশ মুর্মু, সিনিয়র শিক্ষক শিরিনা খাতুন, সহকারী শিক্ষক ট্রেম হাসদা। অভিভাকদের মধ্য থেকে কথা বলেন মিলন হাসদা, ফুলরানি মুরমু, কবিতা টুডু প্রমূখ।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে পাঠালে জ্ঞানের পরিসর বৃদ্ধি পায়। শিক্ষার পরিবেশ ভালো থাকে। নিয়মিত বিদ্যালয়ে শিশুদের পাঠানো অভিভাবকদের একটি দায়িত্ব। শিশুদের বিদ্যালয়ে পাঠানোর পূর্বে তাকে ঠিকমত খাবার দেয়া, পোশাক-পরিচ্ছদ ঠিক করে দেয়া, বই-খাতা-পেনসিল-কলম গুছিয়ে দেয়ার জন্য মায়েদের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। মা যদি সচেতন না হয়, তবে শিক্ষার্থীরা পড়ালেখাসহ অন্যান্য ক্ষেত্রেও পিছিয়ে যেতে পারে। শিশুদের পড়ালেখার খোঁজ খবর রাখতে হবে নিয়মিত। পাশাপাশি অভিভাবকবৃন্দ শিক্ষকদের সাথে যোগাযোগ রাখলে শিশুদেরও পড়ালেখার প্রতি আগ্রহ তৈরি হয়। তাই অভিভাবক ও শিক্ষক উভয়কেই শিক্ষার্থীদের এগিয়ে নিতে কাজ করতে হবে।

Visit betsport24.es for more information.

Read full story at source