স্পেনের রেকর্ড জয়যাত্রা থামিয়ে দিল পর্তুগাল
· Prothom Alo

স্পেনের জয়রথ থামল!
ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন দলটির কথা বলা হচ্ছে না। বলা হচ্ছে স্পেনের ক্রিকেট দলের কথা। আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে টানা ২৪ ম্যাচ জেতার পর গতকাল পর্তুগালের বিপক্ষে হেরে গেছে স্পেন।
Visit esporist.org for more information.
ম্যাচটি ছিল বিশ্বকাপ ইউরোপ সাব-রিজিওনাল কোয়ালিফায়ার ‘সি’-এর ফাইনাল। এই ম্যাচে ৫৭ রানের জয়ে ২০২৭ সালের ইউরোপ কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে পর্তুগাল। সেখান থেকে ২০২৮ টি-টুয়েন্টি বিশ্বকাপের গ্লোবাল কোয়ালিফায়ারে ওঠার সুযোগ থাকছে তাদের।
পর্তুগালের কাছে হারে আন্তর্জাতিক ক্রিকেটে টানা অপরাজিত থাকার রেকর্ডটি আর ভাঙা হলো না স্পেনের। ১৯৪৬ থেকে ১৯৫১ সালের মধ্যে টানা ২৫টি টেস্টে অপরাজিত ছিল অস্ট্রেলিয়া।
স্পেন ক্রিকেট দল২০০৯ থেকে ২০১০ সালের মধ্যে টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টি মিলিয়ে ২৪ ম্যাচে অপরাজিত থেকে রেকর্ডটা ছুঁয়ে ফেলার সম্ভাবনা তৈরি করেছিল রিকি পন্টিংয়ের সেই অস্ট্রেলিয়া দল। কিন্তু নিউজিল্যান্ড সফরে প্রথম ওয়ানডেতে ২ উইকেটে হেরে সুযোগটা হারায় তারা।
৫ উইকেট পেয়েই খুশি নন শরীফুল, জিততে চান ম্যাকাই টেস্টঅস্ট্রেলিয়ার টানা জয়ের রেকর্ড অবশ্য আগেই ভেঙে দিয়েছে স্পেন। ২০০৩ সালে টেস্ট ও ওয়ানডে মিলিয়ে টানা ২০ ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়া। আর স্পেন ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে ১৮ আগস্ট পর্যন্ত জিতেছে টানা ২৪টি ম্যাচ।
অন্যদিকে স্পেনকে হারানো পর্তুগাল এখন বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছে। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ময়জেস হেনরিকসের অধীনে বিশ্বকাপ ইউরোপ সাব-রিজিওনাল কোয়ালিফায়ারে দলটি জিতেছে টানা ৫টি ম্যাচ।
হেনরিকসের সঙ্গে সিরাজ উল্লাহ খাদেমকাল হেনরিকসের পর্তুগাল প্রথমে ব্যাটিং করে তুলেছিল ১৬০ রান। জবাবে স্পেন গুটিয়ে যায় ১০৩ রানে। ১৯০-এর বেশি রান নিয়ে এই বাছাইপর্বে সর্বোচ্চ রান সংগ্রাহকও হেনরিকস। এই পর্তুগাল দলে আছেন এক বাংলাদেশি ক্রিকেটারও—সিরাজ উল্লাহ খাদেম। কাল স্পেনকে হারানোর ম্যাচে ৪ ওভারে ১৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার।
এই জয়ের মধ্য দিয়ে ইউরোপ কোয়ালিফায়ারে জার্সির ও ডেনমার্কের সঙ্গে যোগ দিল পর্তুগাল। স্কটল্যান্ডও এই পর্বে খেলবে। আর ইউরোপের বাকি দুই দল ইতালি ও নেদারল্যান্ডস সরাসরি গ্লোবাল কোয়ালিফায়ারে জায়গা পেয়েছে।
স্টার্ক মনে করিয়ে দিলেন, ‘টেস্ট দুই ইনিংসের খেলা’