খেলতে খেলতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন পর্তুগিজ ফুটবলার
· Prothom Alo

মাঠে তখন ম্যাচ চলছে। হঠাৎই মাটিতে লুটিয়ে পড়লেন তিনি। সতীর্থ ও চিকিৎসাকর্মীরা ছুটে গেলেন তাঁর দিকে। মাঠেই দেওয়া হলো জরুরি চিকিৎসা, ব্যবহার করা হলো ডিফিব্রিলেটরও। এরপর দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো গেল না ২৫ বছর বয়সী পর্তুগিজ ফুটবলার কেভিন ক্যাস্ত্রোকে।
Visit truewildgame.com for more information.
শনিবার পর্তুগালের মালভেইরায় এ ঘটনা ঘটে। রিয়াল স্পোর্ট ক্লাবের হয়ে এস্ত্রেলা দা আমাদোরার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলছিলেন ক্যাস্ত্রো। ম্যাচের মাত্র ১০ মিনিটের মাথায় অসুস্থ বোধ করে মাঠে পড়ে যান এই মিডফিল্ডার।
পর্তুগিজ সংবাদমাধ্যম ‘এ বোলা’ জানিয়েছে, দুই দলের চিকিৎসাকর্মীরা দ্রুত তাঁর শুশ্রূষা শুরু করেন। এস্ত্রেলা দা আমাদোরার চিকিৎসকেরা ডিফিব্রিলেটর দিয়ে তাঁকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করেন। পরে জাতীয় জরুরি চিকিৎসা সংস্থা আইএনইএমের কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছান। কিন্তু কিছুতেই বাঁচানো যায়নি তাঁকে।
চলতি মৌসুমেই পর্তুগিজ তৃতীয় স্তরের দল রিয়াল স্পোর্ট ক্লাবে যোগ দিয়েছিলেন ক্যাস্ত্রো। এর আগে তাঁর ক্যারিয়ারের বড় অংশ কেটেছে ইংল্যান্ডে। ওয়েস্টব্রমের হয়ে ২০২১ সালে মূল দলে অভিষেক হয় ক্যাস্ত্রোর। ক্লাবটির হয়ে দুটি সিনিয়র ম্যাচও খেলেছেন। আর্সেনালের বিপক্ষে কারাবাও কাপের ম্যাচে অভিষেকের পর সোয়ানসি সিটির বিপক্ষেও মাঠে নেমেছিলেন তিনি।
We are devastated to learn of the untimely passing of our former player Quevin Castro, aged just 25.
— West Bromwich Albion (@WBA) August 22, 2026
The club will pay tribute to Quevin on Sunday, with a period of applause in the 25th minute of the fixture against Burnley.
Rest in peace, Quevin.
ওয়েস্টব্রম থেকে ধারে বার্টন অ্যালবিয়ন, নটস কাউন্টি ও গেটসহেডে খেলেছেন ক্যাস্ত্রো। পরে ইয়র্ক সিটি, চিপেনহ্যাম টাউন, ক্যামব্রিজ সিটি ও ইস্টবোর্ন বরোর মতো ইংলিশ ক্লাবগুলো গত মাসে যোগ দেন পর্তুগালের রিয়াল স্পোর্টে।
ক্যাস্ত্রোর মৃত্যুতে শোক জানিয়ে তাঁর সাবেক ক্লাব ওয়েস্টব্রম বলেছে, তাঁর স্মরণে আজ চ্যাম্পিয়নশিপে বার্নলির বিপক্ষে ম্যাচের ২৫তম মিনিটে এক মিনিট করতালি দেওয়া হবে এবং খেলোয়াড়েরা কালো আর্মব্যান্ড পরবেন।
ইনফান্তিনোর ওপর অনাস্থা জানিয়ে বিকল্প খুঁজছে ডেনমার্ক