অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে চায় ব্রাজিল

· Prothom Alo

‎একদিনের জন্য হলেও ঢাকার ফুটবল আকাশে যেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের ছায়া পড়েছে।

‎গতকাল বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় স্টেডিয়ামে পাঁচ সদস্যের প্রতিনিধিদলের আগমন, মাঠ-ড্রেসিংরুম থেকে শুরু করে গ্যালারি ও মিডিয়াবক্স ঘুরে দেখা—সবকিছুই তৈরি করেছে বড় এক সম্ভাবনার আবহ। এবার সেই সম্ভাবনাই আরও জোরালো হচ্ছে। ফিফা আসিয়ান কাপ শেষ হওয়ার পর ঢাকায় এসে বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল ফুটবল দল।

Visit afsport.lat for more information.

‎আগামী সেপ্টেম্বরের ফিফা উইন্ডো শেষ হবে ৬ অক্টোবর। সেই সময়ের মধ্যেই বাংলাদেশের বিপক্ষে ঢাকার জাতীয় স্টেডিয়ামে একটি প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। বাফুফের একটি দায়িত্বশীল সূত্র প্রথম আলোকে এ তথ্য জানিয়েছে।

ঢাকা জাতীয় স্টেডিয়াম ঘুরে দেখেন সিবিএফ প্রতিনিধিরা

‎‎ব্রাজিল আগামী ৫ অথবা ৬ অক্টোবর ম্যাচটি আয়োজনের প্রস্তাব দিয়েছে। বাংলাদেশের বিপক্ষে খেলতে প্রায় ৯০ সদস্যের বহর নিয়ে ঢাকায় আসতে চায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ইন্দোনেশিয়ায় আসিয়ান কাপের ফাইনাল ৩ অক্টোবর। ২৪ সেপ্টেম্বর শুরু টুর্নামেন্টটিতে গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলার কথা বাংলাদেশের। জাতীয় দলের ব্যস্ততা বিবেচনায় বাফুফে তাৎক্ষণিকভাবে ব্রাজিলকে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।

আসিয়ান কাপে বাংলাদেশ, ফিফার চূড়ান্ত আমন্ত্রণ

‎ভারত সফরের প্রস্তুতির অংশ হিসেবে গতকাল ব্রাজিলের পাঁচ সদস্যের প্রতিনিধিদল ঢাকায় আসেন। বিমানবন্দর থেকে তারা সরাসরি জাতীয় স্টেডিয়ামে যায়। প্রায় পুরো স্টেডিয়াম ঘুরে দেখার পর বসুন্ধরা কিংস অ্যারেনাও পরিদর্শন করেন তাঁরা। এরপর রাতে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করেন।

সিবিএফ প্রতিনিধিদল বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস উপস্থিত ছিলেন

আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারত জাতীয় দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। মূলত এই ম্যাচটি খেলার জন্যই ভারতের ফুটবল ফেডারেশন ফিফা আসিয়ান কাপ থেকে নাম সরিয়ে নিয়েছিল। পরে তাদের জায়গায় বাংলাদেশকে আমন্ত্রণ জানায় ফিফা।

ব্রাজিল ফুটবল দল কখনো বাংলাদেশে আসেনি। ২০১১ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে এসেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা।

নাম–পরিচয় দিয়ে দলে ঢোকা যাবে না—ডুলির সাফ কথা

Read full story at source