লিফটের ভেতরে মোবাইলের নেটওয়ার্ক হারিয়ে যায় কেন

· Prothom Alo

আমরা অনেকেই লক্ষ করি বহুতল ভবনের লিফটে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই মোবাইলের নেটওয়ার্ক বা সিগন্যাল হঠাৎ অদৃশ্য হয়ে যায়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, ঠিক কী কারণে এমনটি ঘটে? মূলত এর পেছনে কাজ করে পদার্থবিজ্ঞানের একটি চমৎকার তত্ত্ব, যাকে বলা হয় ফ্যারাডে কেজ। সহজ কথায়, ফ্যারাডে কেজ হলো ধাতু দিয়ে তৈরি এমন একটি বিশেষ ঘের বা খাঁচা, যার ভেতর দিয়ে বৈদ্যুতিক চার্জ বা তড়িৎ পরিবাহিত হতে পারে না।

Visit h-doctor.club for more information.

স্মার্টফোন সচল রাখার জন্য বা কল আসার জন্য তড়িৎ–চুম্বকীয় তরঙ্গের প্রয়োজন হয়, আর এই তরঙ্গ চলাচলের জন্য বৈদ্যুতিক চার্জ অত্যন্ত জরুরি। লিফটগুলো সাধারণত চারপাশ থেকে ধাতু দিয়ে ঘেরা থাকে, যা একটি নিখুঁত ফ্যারাডে কেজ হিসেবে কাজ করে। লিফটের দরজা যখন খোলা থাকে, তখন ফাঁক দিয়ে সিগন্যাল প্রবেশ করতে পারে; কিন্তু দরজা বন্ধ হয়ে গেলেই ধাতব বেষ্টনীটি বাইরে থেকে আসা সব তড়িৎ–চুম্বকীয় তরঙ্গ আটকে দেয়। ফলে লিফটের ভেতরে কোনো নেটওয়ার্ক বা চার্জ পৌঁছাতে পারে না এবং মোবাইলের সিগন্যাল সম্পূর্ণ হারিয়ে যায়।

ঘরে বসেই এমন পরীক্ষা করে দেখতে পারেন। একটি ধাতব বক্সের মধ্যে স্মার্টফোন রেখে কল করার চেষ্টা করলে দেখা যাবে ফোনে রিং বাজছে। কারণ, বক্সে কিছু ফাঁকা স্থান থাকে। কিন্তু এরপর সম্পূর্ণ ফোনটি টিন ফয়েল বা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে খুব ভালো করে সিল বা পেঁচিয়ে দেওয়ার পর আবার কল করা হলে তখন কোনো রিং বাজবে না। এর কারণ হলো ফয়েলটি একটি পূর্ণাঙ্গ ফ্যারাডে কেজ তৈরি করায় তড়িৎ–চুম্বকীয় তরঙ্গ ভেতরে প্রবেশ করতে পারেনি। আর এ কারণেই লিফটের ভেতরে প্রবেশ করলেই ফোন নেটওয়ার্কের বাইরে চলে যায় এবং কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয় না।

ফ্যারাডে কেজ এমন একটি পরিবাহী ধাতব বেষ্টনী বা খাঁচা, যা বাইরের বৈদ্যুতিক ক্ষেত্র বা তড়িৎ–চুম্বকীয় তরঙ্গকে ভেতরে প্রবেশ করতে বাধা দেয়। এর ভেতরের অংশ সব সময় সম্পূর্ণ সুরক্ষিত থাকে। ১৮৩৬ সালে ব্রিটিশ পদার্থবিদ ও রসায়নবিদ মাইকেল ফ্যারাডে লক্ষ করেন, কোনো পরিবাহীর অতিরিক্ত বৈদ্যুতিক চার্জ কেবল তার বাইরের পৃষ্ঠে অবস্থান করে এবং এর ভেতরের অংশে কোনো প্রভাব ফেলে না। এই বিষয় প্রমাণ করতে তিনি ধাতব ফয়েল দিয়ে একটি বিশেষ কক্ষ বা খাঁচা তৈরি করে বাইরে উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ–সংযোগ দেন। তাঁর সেই পরীক্ষামূলক আবিষ্কার থেকেই আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিতে ফ্যারাডে কেজ ধারণার জন্ম হয়।

সূত্র: বিবিসি আর্থ সায়েন্স

Read full story at source