‘এটা কি পাকিস্তানের রাস্তার ছবি? ’নীহাকে ভক্তের প্রশ্ন

· Prothom Alo

অভিনয়ে ক্যারিয়ার শুরুর পর খুব বেশি সময় পেরোয়নি। এর মধ্যেই দর্শকের কাছে নিজের আলাদা জায়গা তৈরি করেছেন অভিনেত্রী নাজনীন নীহা। অল্প কাজ করেও একের পর এক নাটক দিয়ে আলোচনায় আসছেন এই অভিনেত্রী। সেই ধারাবাহিকতায় এবার তাঁর অভিনীত নাটক ‘মনের মতো মন’ প্রকাশের পাঁচ দিনেই ৭৫ লাখ ভিউ হয়েছে। একদিকে ক্যারিয়ার, অন্যদিকে বিয়ে ঘিরেও সুসময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। সেসবই দেখুন ছবির গল্পে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সব সময় সরব অভিনেত্রী নাজনীন নীহা। সঙ্গে ১৮টি ছবি পোস্ট করে লিখেছেন,‘সামান্য ঝলক’। সেই ছবির সঙ্গে জুড়ে দিয়েছেন পাকিস্তানি আলোচিত পপ গান ‘আরজু’। রাতের রাস্তায় ফ্রেমবন্দী হওয়া ছবিটির লোকেশন বোঝা যাচ্ছে না। ভক্তরা লোকেশন বুঝতে না পেরে মন্তব্য করেছেন, ‘এটা কি পাকিস্তানের রাস্তার ছবি।’ মন্তব্যে সেসব প্রশ্নের অবশ্য উত্তর দেননি এই অভিনেত্রী। এদিকে শোনা যাচ্ছে, বিদেশী কোনো ছেলের সঙ্গে তাঁর বিয়ে হচ্ছে। তবে এই নিয়ে তিনি মুখ খোলেননি। কাজ থেকে কিছুটা দূরে এই অভিনেত্রী। যে কারণে বিরতির পরে নীহার নাটক প্রকাশ পেয়েছে। নাটকের প্রচারে নীহা লিখেছেন, ‘সব সম্পর্কের ব্যাখ্যা হয় না, কিছু শুধু অনুভব করতে হয়—মনের মতো মন।’ নাটকের নাম, ‘মনের মতো মন’। সহশিল্পী ইয়াশ রোহান।এক মাস আগে হঠাৎ করেই নীহার প্রেম, বিয়ে নিয়ে গুঞ্জন চলছিল। সে গুঞ্জন যেন চাপা দিলেন নীহা নিজেই। জুনের শেষে নিজেই লিখলেন, ‘এনগেজড’। জানালেন বিয়ে করতে যাচ্ছেন।পরে প্রথম আলোর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেছিলেন, ‘আমি কিন্তু কোথাও বাগ্‌দানের কথা বলিনি। শুধু লিখেছি, এনগেজড। এর মানে আমি এখন আর সিঙ্গেল নই। কারও সঙ্গে সম্পর্কে আছি। বাকিটা সময় হলে সবাই জানতে পারবেন।’ পরে সেটা নিয়ে আর মুখ খোলেননি।বিয়ে নিয়ে ‘ভিত্তিহীন’ খবরে মানসিকভাবে ভেঙে পড়েছেন প্রভাপরবর্তী সময়ে শোনা যায়, তাঁর পছন্দের মানুষ পাকিস্তানের নাগরিক। এ নিয়ে কখনোই মুখ খোলেননি। শুধু নীহা জানিয়েছিলেন, উপযুক্ত সময় এলেই প্রিয়জনের পরিচয় সবার সামনে আনবেন। এখনই সম্পর্ক নিয়ে এর বেশি কিছু বলতে চান না তিনি। তবে লুকিয়ে নয়, ভক্তদের সুখের খবরটা আগেই জানাবেন।

Visit asg-reflektory.pl for more information.

Read full story at source