বগুড়ার দুই বিদ্যালয় সরকারি হলো
· Prothom Alo

বগুড়ার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকারীকরণ করা হয়েছে। বিদ্যালয়গুলো হলো—গাবতলী পাইলট উচ্চবিদ্যালয় এবং শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়।
Visit asg-reflektory.pl for more information.
আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পৃথক দুটি প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ‘শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়’টি ২৫ আগস্ট থেকে ‘শিবগঞ্জ সরকারি পাইলট বালিকা উচ্চবিদ্যালয়’ নামে সরকারীকরণ করা হলো।
৫৭ শতাংশ স্কুলে পাঠের সঙ্গে উপকরণের মিল নেই, মুখস্থনির্ভর শিক্ষার্থীরাঅপর প্রজ্ঞাপনে বলা হয়, বগুড়া জেলার গাবতলী উপজেলাধীন গাবতলী পাইলট উচ্চবিদ্যালয়টি ২৭ আগস্ট থেকে ‘গাবতলী সরকারি পাইলট উচ্চবিদ্যালয়’ নামে সরকারীকরণ করা হলো।
দুই প্রজ্ঞাপনেই বলা হয়েছে, প্রচলিত বিধিবিধানের আলোকে এই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারীদের আত্তীকরণ করা হবে। আত্তীকৃত শিক্ষক, কর্মচারীর চাকরি বদলিযোগ্য হবে না।
একাদশে ভর্তিতে নীতিমালা: ২ সেপ্টেম্বর আবেদন, কোটা ৭%, জিপিএ সমান হলে যেভাবে মেধাক্রমসেন্ট যোসেফ কলেজে একাদশে ভর্তি, ৬৫০ আসনের বিস্তারিত জেনে নিন