ছবিতে নেপাল–তিব্বতে বন্যা–ভূমিধসের ধ্বংসযজ্ঞ

· Prothom Alo

হিমবাহ ধসে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত হিমালয়ের পাদদেশে থাকা একের পর এক জনপদ। নেপাল–তিব্বত সীমান্তে গত বুধবারের এ ঘটনায় কাদামাটি ও ধ্বংসস্তূপে চাপা পড়েছে বহু ঘরবাড়ি, দোকানপাট ও সড়ক। প্রাণ হারিয়েছেন সাড়ে পাঁচ শতাধিক মানুষ। এখনো প্রায় দেড় হাজার নিখোঁজ রয়েছেন। কোথাও স্বজন হারানোর কান্না, কোথাও নিখোঁজ মানুষের অপেক্ষা। এরই মধ্যে ঝুঁকি নিয়ে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী ও পুলিশ। বিপর্যস্ত জনপদের কিছু মুহূর্ত উঠে এসেছে আজ শুক্রবার তোলা ছবিতে।

Visit asg-reflektory.pl for more information.

বানের তোড়ে বিধ্বস্ত দোকানে জিনিসপত্র খুঁজছেন এক নারী। ত্রিশূলী, নুয়াকোট, নেপালহ্রদ ধসে পানি নেমে আসার সতর্কবার্তার পর উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন মানুষ। ত্রিশূলী, নুয়াকোট, নেপাল বন্যায় জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে আটকে পড়া এক ব্যক্তিকে উদ্ধার করছেন নেপালের সেনাবাহিনীর সদস্যরা। রসুয়া, নেপাল আকস্মিক বন্যা ও ভূমিধসের পর হেলিকপ্টার থেকে দেখা যাচ্ছে কাদায় ঢেকে যাওয়া জনপদ। রসুয়া, নেপালবন্যায় ঘর হারানো এক নারীকে সান্ত্বনা দিচ্ছেন আরেক নারী। নুয়াকোট, নেপাল গিরং বন্দরের কাছে ধ্বংসাবশেষ সরাচ্ছেন চীনের উদ্ধারকারীরা। শিগাতসে, তিব্বত, চীনবন্যা ও ভূমিধসে নিহত শিশুর মরদেহ নিয়ে যাচ্ছেন পুলিশ সদস্যরা। নুয়াকোট, নেপাল ক্ষতিগ্রস্ত গিরং বন্দরের একটি সড়ক মেরামতের কাজ করছেন শ্রমিকেরা। গিরং কাউন্টি, তিব্বত, চীন উদ্ধার করা এক বাসিন্দাকে সেনাশিবিরে নিয়ে যাচ্ছেন সেনাসদস্যরা। বাত্তার বাজার, নুয়াকোট, নেপালবন্যায় আটকা পড়ার পর ত্রিশূলী ক্যাম্পে ট্রানজিট ফ্লাইটের অপেক্ষায় স্কুলশিশুরা। নুয়াকোট, নেপালনিখোঁজ স্বজনদের সন্ধানে বীর হাসপাতালে পুলিশের সঙ্গে কথা বলছেন কয়েকজন। কাঠমান্ডু, নেপালসেনাশিবিরে স্বজনদের দেখা পেয়ে আবেগাপ্লুত উদ্ধার হওয়া বাসিন্দারা। বাত্তার বাজার, নুয়াকোট, নেপালনিখোঁজ স্বজনদের খোঁজে হাসপাতালের বাইরে ভিড় করছেন স্বজনেরা। কাঠমান্ডু, নেপালউদ্ধার হওয়ার পর সেনাশিবিরে কাঁদছেন এক নারী। বাত্তার বাজার, নুয়াকোট, নেপাল

Read full story at source