পাকিস্তানের এখন জয়ের চেয়ে হার বেশি, অন্য দেশগুলোর হিসাব কী
· Prothom Alo

হেডিংলির পর লর্ডস—ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই টেস্টেই হেরেছে পাকিস্তান। গতকাল লর্ডসে বাবর আজমের দলের ১৯৪ রানের হার পাকিস্তানকে দাঁড় করিয়ে দিয়েছে টেস্টের পেছনের এক সারিতে। প্রায় চার দশক ধরে পাকিস্তান ছিল অল্প কটি দেশের একটি, যাদের হারের চেয়ে জয় বেশি।
Visit h-doctor.club for more information.
কিন্তু লর্ডসের হারে পাকিস্তান এখন উল্টো প্রান্তে, ৩৯ বছর পর তাদের জয়ের চেয়ে হার বেশি। এখন পর্যন্ত ৪৭৩টি টেস্ট খেলে পাকিস্তানের জয় ১৫৩টি, হার ১৫৪। ড্র বাকি ১৬৬ টেস্ট।
১৯৫২ সাল থেকে টেস্ট খেলতে শুরু করা পাকিস্তান হারের তুলনায় জয়ে পিছিয়ে পড়েছিল সর্বশেষ ১৯৮৭ সালে। সে বছরের আগস্টে ওভালে ইংল্যান্ডের সঙ্গে ড্র করার পর পাকিস্তানের টেস্টজয় ছিল ৩৯টি, হার ৪০টি। এরপর দীর্ঘ সময় ধরে পাকিস্তানের জয়ের সংখ্যা হারের চেয়ে এগিয়ে ছিল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোর হতাশাজনক পারফরম্যান্সে সেই ব্যবধান কমতে কমতে সেই ইংল্যান্ডের বিপক্ষেই আগের অবস্থানে ফিরে গেল।
পাকিস্তানের মতো এমন অবস্থায় আছে টেস্ট ইতিহাসের আরেক পুরোনো শক্তি ভারতও। ৬০১ টেস্টে ভারতের জয় ১৮৭, হার ১৮৮—অর্থাৎ জয়ের চেয়ে হার একটি বেশি। তবে পাকিস্তানের জয়-হার অনুপাত ০.৯৯৩, ভারতের ০.৯৯৪।
দুই–তিন দিনেই কেন শেষ হচ্ছে টেস্ট, আথারটনের চোখে তিন কারণটেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে বর্তমানে হারের চেয়ে জয়ের সংখ্যা বেশি শুধু তিনটি দেশের—অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। টেস্টের সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া ৮৮৪ ম্যাচে জিতেছে ৪২৭টি, হেরেছে ২৩৬টি। অর্থাৎ তাদের জয়-হার অনুপাত ১.৮০৫। ইংল্যান্ডের জয় ৪০৭টি, হার ৩৩৬টি। দক্ষিণ আফ্রিকার জয় ১৯১টি, হার ১৬২টি।
টেস্টে সবচেয়ে বেশি ১০৯৯টি ম্যাচ খেলেছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়া তাদের পেছনে (৮৮৪ টেস্ট) থাকলেও জয়ের শতাংশে অবশ্য তাদের ধারেকাছে কেউ নেই। অস্ট্রেলিয়ার জয়ের হার ৪৮.৪১ শতাংশ। পরের সেরা দক্ষিণ আফ্রিকার ৩৯.৮৭ শতাংশ এবং ইংল্যান্ডের ৩৭.০৩ শতাংশ।
টেস্টে জয়–হারে কোন দল কোথায়টেস্ট খেলুড়ে ১২টি দেশের মধ্যে জয়ের হারে বাংলাদেশ দ্বিতীয় সর্বনিম্ন। ১৬১ টেস্টের ১১৪টিতেই হার, জয় মাত্র ২৮টিতে। জয়ের হার মাত্র ১৭.৩৯ শতাংশ। বাংলাদেশ অবশ্য নিজেদের প্রথম জয়ই পেয়েছিল ৩৫ নম্বর টেস্টে। জয়ের হারে সবচেয়ে বাজে অবস্থায় জিম্বাবুয়ে। ১৩০ ম্যাচে ১৬ জয়, ৮৪ হার নিয়ে জয়ের হার মাত্র ১২.৩০%। জিম্বাবুয়ে ও বাংলাদেশ, শুধু এই দুই দলেরই জয়ের হার এখনো ২০ শতাংশের নিচে।
টেস্ট পরিবারের নবীন দুই দেশ আফগানিস্তান ও আয়ারল্যান্ড কিছুটা হলেও এগিয়ে। আফগানরা ১৩ টেস্টের ৪টিতে জিতেছে, জয়ের হার ৩০.৭৬%। সমানসংখ্যক টেস্ট খেলা আয়ারল্যান্ডের জয় তিনটিতে, জয়ের হার ২৩.০৭ শতাংশ।
বাংলাদেশের সাফল্যে খুশি ওয়াহ, তবে টেস্ট ক্রিকেট নিয়ে উদ্বিগ্ন