টুইটার নামে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চালু

· Prothom Alo

এখনকার আলোচিত খুদে ব্লগ লেখার (মাইক্রোব্লগিং) ওয়েবসাইট এক্সের সাবেক নাম টুইটার। ইলন মাস্ক টুইটার কিনে নেওয়ার পর নতুন নামকরণ করেন এক্স। বলা হচ্ছে, সেই পুরোনো নাম ছেড়ে দিয়েছে এক্স। যে কারণে টুইটার নামের নতুন একটি মাধ্যম এখন অনলাইনে চালু হয়েছে। এ নিয়ে আদালতে চলছে কথার বাহাস। যদিও বিচারক এখনো কোনো চূড়ান্ত রায় দেননি। তবে সব বাধা এড়িয়ে এগিয়ে চলেছে টুইটারের প্রত্যাগমন।

Visit hilogame.news for more information.

এর পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াভিত্তিক একটি নতুন স্টার্টআপ প্রতিষ্ঠান অপারেশন ব্লুবার্ড। তারা টুইটার নাম ও লোগো ফিরিয়ে আনতে কাজ করছে। টুইটার নামটি বেশ কয়েক বছর ধরে পরিত্যক্ত ছিল। কোম্পানিটি ঘোষণা দেয়, তারা নতুন নেটওয়ার্ক চালু করেছে। নতুন এই সামাজিক যোগাযোগমাধ্যমটির নাম টুইটার ডটনাউ। স্টিভেন কোটস অপারেশন ব্লুবার্ডের সহপ্রতিষ্ঠাতা। তিনি জানান, তাঁদের প্রতিষ্ঠানটি আকারে ছোট। তাঁদের কিছু বিনিয়োগকারী এবং একটি নিজস্ব পণ্য রয়েছে। তাঁরা দীর্ঘদিন ধরে চালুর অপেক্ষা করেছেন। এখন তাঁরা আর অপেক্ষা করতে চান না। গত ডিসেম্বর মাসে এ বিষয়ে তথ্য প্রকাশ করা হয়।

ইলন মাস্ক ২০২২ সালে টুইটার কিনে নেন। তিনি দ্রুত প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে রাখেন এক্স। কোটসদের মতে, তখন টুইটারের স্বত্ব ও মেধাসম্পত্তি পরিত্যক্ত হয়েছিল। মাস্কের এ সিদ্ধান্তের ফলে একটি সুযোগ তৈরি হয়। অপারেশন ব্লুবার্ড সেই সুযোগ কাজে লাগাতে চায়। তারা টুইটারের ট্রেডমার্ক বা স্বত্ব নিজেদের বলে দাবি করে। গত বছরের শেষের দিকে আইনি পদক্ষেপ নেওয়া হয়।

মাস্কের এক্স কর্পোরেশন এই স্টার্টআপের বিরুদ্ধে মামলা করে। তারা ডেলাওয়ারের একজন ফেডারেল বিচারকের কাছে আবেদন জানায়। নতুন টুইটারের উদ্বোধন আটকাতে একটি অন্তর্বর্তী নিষেধাজ্ঞার আরজি জানানো হয়। এপ্রিল মাসে এ মামলার একটি শুনানি অনুষ্ঠিত হয়। মার্কিন আদালতের বিচারক কোলম কোনোলি প্রাথমিক রায় দেন। বিচারক জানান, এক্স কর্পোরেশন সম্ভবত তাদের কিছু স্বত্ব ছেড়ে দিয়েছে। টুইট শব্দ এবং টুইটার পাখির লোগোর ওপর তাদের দাবি কম। এমনকি টুইটার শব্দের ওপর থেকেও তারা অধিকার হারাতে পারে।

তবে বিচারক এখনো কোনো লিখিত আদেশ দেননি। কোটস এখন নতুন টুইটারের সাধারণ আইনজীবী হিসেবে আছেন। মাস্কের আগের আমলেও তিনি একই দায়িত্বে ছিলেন। বিচারকের মৌখিক মন্তব্যকেই তিনি বড় সংকেত হিসেবে নেন। কোটস মনে করেন, এক্স কর্পোরেশন তাদের অধিকার ছেড়ে দিয়েছে। টুইটার ও টুইট ট্রেডমার্কের ওপর তাদের কোনো দাবি নেই। নতুন এই টুইটার পুরোনো প্ল্যাটফর্ম থেকে আলাদা থাকতে চায়। তারা নিজেদের অবস্থান স্পষ্ট করতে বেশ সচেষ্ট।

বলা হচ্ছে, এক্স কর্পোরেশন নামটি ফেলে দিয়েছিল। অপারেশন ব্লুবার্ড সেই নাম কুড়িয়ে নিয়েছে। তারা ব্রাউজারে টুইটার ডটনাউ নামে এটি গড়ছে। তারা স্পষ্টভাবে জানাচ্ছে, তারা এক্স নয়। এক্স কর্পোরেশনের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। যদিও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি ইলন মাস্ক।

নতুন টুইটার ডটনাউ এখনো শুরুর ধাপে রয়েছে। এই মুহূর্তে সাইটটিতে মাত্র কয়েক শ ব্যবহারকারী আছেন। সামাজিক যোগাযোগমাধ্যমটির গঠন বেশ পরিচিত। পুরোনো টুইটার বা এর অন্যান্য রূপের মতো এটি কাজ করে। এখানে উত্তর দেওয়ার এবং রিটুইট করার সুবিধা রয়েছে। তথ্য যাচাইয়ের একটি বিশেষ বৈশিষ্ট্য এখানে যুক্ত করা হয়েছে। এতে একটি স্বয়ংক্রিয় তথ্য যাচাইয়ের টুল রয়েছে। জেমিনি প্রযুক্তির ওপর ভিত্তি করে এটি তৈরি করা হয়। রিয়েলটাইম বিশ্লেষণের জন্য একে ভেরা বলা হয়। প্রতিটি টুইট যাচাই করতে এই ইঞ্জিন কাজ করে।

সূত্র: আর্টস টেকনিকা

Read full story at source